-
রাওয়ালপিন্ডি টেস্ট: পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
আগস্ট ২৫, ২০২৪ ১২:৫৬রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়।
-
হাইফায় ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’র ওপর ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা
আগস্ট ২৫, ২০২৪ ১১:০৯ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ আজ (রোববার) এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।
-
ইসরাইলি লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন দিয়ে হিজবুল্লাহর হামলা
আগস্ট ২৫, ২০২৪ ১০:৫৪ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
-
‘ইসরাইল এবং পশ্চিমা শক্তিগুলোর মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করুন’
আগস্ট ২৫, ২০২৪ ১০:৫০ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার নিন্দা করে বলেছেন, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে দখলদার অবৈধ এই শক্তি এবং আমেরিকা এ অঞ্চলে কোনো অপরাধ করার সাহস পাবে না।
-
‘ইউক্রেনকে দিতে গিয়ে আমেরিকার গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে’
আগস্ট ২৪, ২০২৪ ১৪:৪১মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন এবং অন্যান্য দেশকে অস্ত্র দেয়ার জন্য আমেরিকার অস্ত্র ও গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাচ্ছে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে তিনি অস্ত্রের প্রবাহ ঘুরিয়ে দেয়া হবে এবং মার্কিন সামরিক বাহিনীকে "পুনর্নির্মাণে ঐতিহাসিক বিনিয়োগ" করা হবে।
-
‘উত্তরে হিজবুল্লাহর কাছে যুদ্ধে হেরে গেছে ইসরাইল’
আগস্ট ২৪, ২০২৪ ১৪:৩৩ইহুদিবাদী ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডর লিবারম্যান বলেছেন, ইসরাইল উত্তরের যুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে হেরে গেছে।
-
বাংলাদেশে বন্যা: এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দী
আগস্ট ২৪, ২০২৪ ১০:৩৪ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ১১ জেলায় ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
-
স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় উত্তাল অসম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন কুণাল ঘোষ
আগস্ট ২৪, ২০২৪ ১০:০০কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় সমগ্র ভারত যখন উত্তাল তখন অসমে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় বিজেপি শাসিত রাজ্যটির পুলিশি ব্যবস্থা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পদত্যাগের দাবি করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ।
-
দক্ষিণ লেবাননে বিমান হামলায় শিশুসহ আটজন শহীদ
আগস্ট ২৪, ২০২৪ ০৮:৫৫দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় এক শিশুসহ অন্তত আটজন শহীদ হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) একথা ঘোষণা করে বলেছে, দক্ষিণ লেবানন জুড়ে বিভিন্ন স্থান লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় এসব ব্যক্তি শহীদ হন।
-
গাজায় ইসরাইলি গণহত্যায় শতকরা ৯০ ভাগ ফিলিস্তিনি বাস্তুচ্যুত
আগস্ট ২৪, ২০২৪ ০৭:৩১ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর আগ্রাসন ও গণহত্যার কারণে অবরুদ্ধ গাজা উপত্যকার শতকরা ৯০ ভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে চলতি মাসে আড়াই লাখ উদ্বাস্তু ফিলিস্তিনিকে আবার তাদের এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেছে দখলদার বাহিনী। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কের কার্যালয় এ তথ্য দিয়েছে।