‘উত্তরে হিজবুল্লাহর কাছে যুদ্ধে হেরে গেছে ইসরাইল’
https://parstoday.ir/bn/news/event-i140936-উত্তরে_হিজবুল্লাহর_কাছে_যুদ্ধে_হেরে_গেছে_ইসরাইল’
ইহুদিবাদী ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডর লিবারম্যান বলেছেন, ইসরাইল উত্তরের যুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে হেরে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৪, ২০২৪ ১৪:৩৩ Asia/Dhaka
  • ‘উত্তরে হিজবুল্লাহর কাছে যুদ্ধে হেরে গেছে ইসরাইল’

ইহুদিবাদী ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডর লিবারম্যান বলেছেন, ইসরাইল উত্তরের যুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে হেরে গেছে।

গতকাল (শুক্রবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, "উত্তর ইসরাইলে বসতি স্থাপনকারীদের ওপর গত সপ্তাহে শত শত রকেট এবং ড্রোন হামলা হিজবুল্লাহর হুমকি মোকাবেলায় ক্ষমতাসীন মন্ত্রিসভার অক্ষমতার প্রমাণ।"

তিনি বলেন, "ইসরাইলি সামরিক বাহিনী প্রধানত বিমান বাহিনীর কার্যক্রম হিজবুল্লাহর হামলা থামাতে পারেনি। উত্তরের বাসিন্দাদেরকে প্রতিদিন বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দেয়া হয়।”

লিবারম্যান বলেন, চলমান সংঘাতের ফলে উত্তর থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ইসরাইলি বসতি স্থাপনকারী জানে না, এ বছর স্কুল চালু হবে কিনা। এছাড়া, ওই অঞ্চল থেকে অনেক কারখানা ও কর্মশালা অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে।

“বর্তমান ইসরাইলি প্রশাসনের জন্য উত্তরাঞ্চলের চ্যালেঞ্জগুলো কঠিন। ফলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।”

এদিকে, ইসরাইলের চ্যানেল-টুয়েলভ পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা যায়, শতকরা ৭৫ ভাগ বসতি স্থাপনকারী বিশ্বাস করে যে, ইসরাইলের উত্তরে যুদ্ধ পরিচালনা ছিল খুবই দুর্বল।#

পার্সটুডে/এসআইবি/২৪