-
হত্যার দায়ে শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ
আগস্ট ২১, ২০২৪ ১২:০৪বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ।
-
ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালালো ইরাকি যোদ্ধারা
আগস্ট ২১, ২০২৪ ১২:০২ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নতুন করে অভিযান চালিয়েছে। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছেন।
-
আরজি কর হাসপাতালের চিকিৎসকদের প্রতিবাদ মিছিল
আগস্ট ২১, ২০২৪ ১১:১২ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে জুনিয়ার ও সিনিয়র চিকিৎসকরা মিছিল করেছেন।
-
ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাতে বিমান হামলা, নিহত ৩
আগস্ট ২১, ২০২৪ ১০:৪৭ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা বন্দরনগরীতে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৯০ জন আহত হয়েছেন।
-
আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করলেন প্রেসিডেন্ট সিসি
আগস্ট ২১, ২০২৪ ০৯:৩৮মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মিশর গেছেন এবং দেশটির প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসির সাথে বৈঠক করেছেন। বৈঠকে প্রেসিডেন্ট সিসি গাজা যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এখন ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা না গেলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধে ছড়িয়ে পড়তে পারে যা এ অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে।
-
১২ বছর পর বিসিবি সভাপতি পাপন'র পদত্যাগ
আগস্ট ২১, ২০২৪ ০৮:৫৩বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে ১২ বছর পর পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। এখন বিসিবিতে নাজমুল হাসান যুগের সমাপ্তি ঘটল।
-
এবার গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও র্যাবের সাবেক মুখপাত্র সোহায়েল
আগস্ট ২১, ২০২৪ ০৮:১৬বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চ্ট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকেও গ্রেপ্তার করা হয়েছে। সোহায়েল একসময় র্যাবের মুখপাত্র ছিলেন।
-
বাইডেনের বক্তব্যকে ‘জোচ্চুরি’ বলে প্রত্যাখ্যান করল হামাস
আগস্ট ২১, ২০২৪ ০৬:৩৩গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা থেকে হামাস দূরে সরে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি করেছেন তাকে ‘জোচ্চুরি’ বলে প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলছে, এই বক্তব্যের মাধ্যমে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলকে গণহত্যা চালিয়ে যাওয়ার ‘সবুজ সংকেত’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
-
গাজার আরেকটি স্কুলে ইসরাইলি হামলা; আমেরিকাকে দায়ী করল হামাস
আগস্ট ২১, ২০২৪ ০৬:২৬গাজা উপত্যকার আরেকটি স্কুলে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, স্কুলগুলোতে আশ্রয় নেয়া হাজার হাজার মানুষের ওপর চালানো গণহত্যা প্রমাণ করে, গাজাবাসীর বিরুদ্ধে ইসরাইল পরিকল্পিত অপরাধযজ্ঞ চালাচ্ছে।
-
এবার ইসরাইলবিরোধী প্রতিশোধমূলক হামলার সময় গোপন রাখা হবে: ইরান
আগস্ট ২১, ২০২৪ ০৬:১৭তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এবার ইরান ইসরাইলে যে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তার দিনক্ষণ সম্পর্কে তেল আবিবকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হবে। এ ঘোষণা দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়িনি।