-
বাংলাদেশ ও ভারতের দুই ব্যাংককে জরিমানা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
জুন ১৬, ২০২৪ ০৯:৫২ঋণ ও অগ্রিম এবং কেওয়াইসি নিয়ম অমান্য করায় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াকে ১ কোটি ৪৫ লাখ টাকা এবং বাংলাদেশের সোনালি ব্যাংক পিএলসিকে ৯৬ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সোনালী ব্যাংক পিএলসির ভারতীয় শাখা বাংলাদেশের সোনালী ব্যাংকেরই একটি অংশ।
-
সেন্টমার্টিন পরিদর্শনে বিজিবি মহাপরিচালক: পরিস্থিতি মোকাবিলায় তৎপর থাকার নির্দেশ
জুন ১৬, ২০২৪ ০৮:১৭বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ সেন্টমার্টিন দ্বীপসহ দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এসময় তিনি মিয়ানমার সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদেরকে সদা তৎপর থাকার নির্দেশ দেন।
-
উত্তর ইসরাইল ত্যাগ করো নতুবা মৃত্যু: ইরাকি প্রতিরোধ সংগঠনের হুমকি
জুন ১৬, ২০২৪ ০৭:২৫উত্তর ইসরাইলে বসবাসরত সকল ইহুদিবাদীকে তাদের ঘরবাড়ি ত্যাগ করে অবিলম্বে দক্ষিণের দিকে সরে পড়ার আহ্বান জানিয়েছে ইরাকের একটি প্রতিরোধ সংগঠন। তা না হলে ইয়েমেনের সশস্ত্রবাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পূর্ণ-মাত্রার হামলা চালানোর হুমকি দিয়েছে সংগঠনটি।
-
সুইডেনে কারাদণ্ডপ্রাপ্ত ইরানের বিচার বিভাগের কর্মকর্তা নুরি দেশে ফিরেছেন
জুন ১৬, ২০২৪ ০৭:১৮সুইডেনে বেআইনিভাবে গ্রেফতার হওয়া ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হামিদ নুরি মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ খবর নিশ্চিত করে বলেছেন, হামিদ নুরিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আটক করেছিল সুইডেন।
-
একটি জাহাজ ডুবেছে আরেকটি ডুবে যাওয়ার উপক্রম হয়েছে: ইয়েমেন
জুন ১৬, ২০২৪ ০৭:০৩লোহিত সাগর ও এডেন সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় একটি জাহাজ ডুবে গেছে এবং আরেকটি ডুবি ডুবি করছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। এটি বলেছে, ইসরাইলি বন্দরে নোঙর করার ওপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা লঙ্ঘন করার কারণে জাহাজ দু’টিতে হামলা চালানো হয়েছে।
-
ইরান-রাশিয়া সহযোগিতা আঞ্চলিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে: মোখবের
জুন ১৬, ২০২৪ ০৬:৫৩ইরান ও রাশিয়ার মধ্যে যে ব্যাপকভিত্তিক দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের।
-
গাজায় ‘বেসামরিক নাগরিক নেই’ মর্মে ভিডিও প্রকাশ করে ক্ষোভের মুখে ইসরাইল
জুন ১৬, ২০২৪ ০৬:২০অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘কোনো নিরপরাধ বেসামরিক নাগরিক নেই’ মর্মে একটি ভিডিও প্রকাশ করে বিশ্বব্যাপী তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
-
সামরিক শক্তিমত্তায় ইরান সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে: জেনারেল সালামি
জুন ১৬, ২০২৪ ০৬:০১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ সামরিক ও রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে সর্বোচ্চ চূড়ায় আরোহন করেছে এবং আন্তর্জাতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে।
-
মোদির ম্যান্ডেট নেই, যেকোনো সময় এই সরকারের পতন: কংগ্রেস
জুন ১৫, ২০২৪ ১৬:১৫বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের পতন যেকোনো সময় হবে বলে দাবি করেছেন ভারতের বিরোধীদল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
-
গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলের আরো ৮ সেনা নিহত: রিপোর্ট
জুন ১৫, ২০২৪ ১৫:৪০অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের আরো আট সেনা নিহত হয়েছে। আজ (শনিবার) দক্ষিণ গাজার একটি এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের একটি সামরিক যান সম্পূর্ণ বিধ্বস্ত হলে এই আট সেনা নিহত হয়।