-
শিক্ষার্থীদের গালমন্দ নয়, সহানুভূতি দেখাতে হবে: অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রী
মে ১২, ২০২৪ ১১:৫৫বাংলাদেশের চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। যেখানে গতবার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এ বছর পাসের হার বেড়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৭ শতাংশ।
-
ইসরাইলি হামলায় আহত এক পণবন্দির মৃত্যুর খবর দিয়েছে হামাস
মে ১২, ২০২৪ ০৯:৩১ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তাদের হাতে আটক একজন ইহুদিবাদী পণবন্দি ইসরাইলি বিমান হামলায় আহত হয়ে পরে মারা গেছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
-
গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার নির্দেশ জারি করতে পারে আইসিজে: ইসরাইল গণমাধ্যম
মে ১২, ২০২৪ ০৬:৩১আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার নির্দেশ জারি করতে পারে বলে কয়েকটি ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছে। আদালত যাতে তেমন কোনো নির্দেশ জারি করতে না পারে তেল আবিব সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও এসব গণমাধ্যম জানিয়েছে।
-
আটক বিদেশি জাহাজের আরো ৭ নাবিককে মুক্তি দিল ইরান
মে ১২, ২০২৪ ০৬:২৫ইরানের হাতে আটক পর্তুগালের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমএসসি অ্যারিসের আরো সাত ক্রুকে মুক্তি দিয়েছে তেহরান। গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ইরানের পানিসীমায় বেআইনিভাবে ঢুকে পড়ার কারণে জাহাজটি আটক করা হয়েছিল।
-
ইহুদিবাদী ইসরাইলকে কৌশলগত ভুলের শাস্তি দিয়েছে ইরান: মুখপাত্র
মে ১২, ২০২৪ ০৬:১২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, সিরিয়ায় ইরানের কূটনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল যে কৌশলগত ভুল করেছিল ‘ট্রু প্রমিজ’ অভিযান ছিল তার সময়োচিত শাস্তিমূলক ব্যবস্থা।
-
ইসরাইলি গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের আটক করল ইয়েমেন
মে ১১, ২০২৪ ১৬:১৮ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর নেটওয়ার্কের কয়েকজন সদস্যকে সনাক্ত এবং আটক করেছে ইয়েমেন। এসব গুপ্তচর ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতার বিষয়ে তথ্য সংগ্রহ করছিল।
-
বৈষম্যে নোবেল পুরস্কার থাকলে বাংলাদেশের বর্তমান সরকার তা পেত: জিএম কাদের
মে ১১, ২০২৪ ১৪:০৮বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, "বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো সময় এত বেশি বৈষম্য ছিল না। বৈষম্য তৈরি করার জন্য যদি নোবেল প্রাইজ থাকতো, তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত।"
-
হামাসের হামলায় ইসরাইলের ৪ সেনা নিহত; অফিসারসহ আহত আরো ৪ জন
মে ১১, ২০২৪ ১৩:৫৮ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো চার দখলদার সেনা নিহত হয়েছে। গতকাল (শুক্রবার) দুই পক্ষের মধ্যে পুরো গাজা জুড়ে ভয়াবহ সংঘর্ষের সময় এসব সেনা নিহত হয়।
-
বিজেপি ক্ষমতায় এলে মমতাসহ সমস্ত বিরোধী নেতা-নেত্রীকে জেলে ভরবে: কেজরিওয়াল
মে ১১, ২০২৪ ১৩:৪১সদ্য কারামুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে তাহলে তামিলনাড়ুর এমকে স্তালিন থেকে শুরু করে বাংলার মুখ্মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দেশের সমস্ত বিরোধী নেতা-নেত্রীকে জেলে যেতে হবে।
-
পার্লামেন্ট ভেঙে দিলেন কুয়েতের আমির, সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত
মে ১১, ২০২৪ ১৩:১২কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আস-সাবাহ দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। গতকাল (শুক্রবার) এক টেলিভিশন ভাষণে তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি কিছু সাংবিধানিক অনুচ্ছেদকে চার বছরের বেশি সময়ের জন্য স্থগিত করেছেন।