ভারতের উত্তর প্রদেশে পালিত হল বিশ্ব কুদস দিবস
https://parstoday.ir/bn/news/india-i107306-ভারতের_উত্তর_প্রদেশে_পালিত_হল_বিশ্ব_কুদস_দিবস
ভারতের উত্তর প্রদেশের কানপুরে বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে। আজ (শুক্রবার) রমযানুল মুবারকের শেষ জুমার নামাজের পর শিয়া জামে মসজিদ জুহি সাফেদ কলোনীতে কুদস দিবস পালিত হয়েছে। অল ইন্ডিয়া শিয়া যুব ইউনিট কর্তৃক আন্তর্জাতিক কুদস পালিত হয়। এ উপলক্ষে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০২২ ১৪:৩২ Asia/Dhaka
  • ভারতের উত্তর প্রদেশে পালিত হল বিশ্ব কুদস দিবস

ভারতের উত্তর প্রদেশের কানপুরে বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে। আজ (শুক্রবার) রমযানুল মুবারকের শেষ জুমার নামাজের পর শিয়া জামে মসজিদ জুহি সাফেদ কলোনীতে কুদস দিবস পালিত হয়েছে। অল ইন্ডিয়া শিয়া যুব ইউনিট কর্তৃক আন্তর্জাতিক কুদস পালিত হয়। এ উপলক্ষে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মাওলানা আলমদার হুসাইন বলেন, প্রত্যেক বছর রমজানের শেষ শুক্রবার আন্তর্জাতিক কুদস দিবস পালিত হয়। আজ ৯০টিরও বেশি দেশে কুদস দিবস পালিত হচ্ছে। কুদস দিবসের অর্থ হচ্ছে অত্যাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং ইহুদিবাদী    ইসরাইলের দখলদারিত্ব থেকে মুসলমানদের প্রথম কিবলাকে মুক্ত করা। এবং ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, লেবাননসহ সারা বিশ্বে চলমান অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা। তিনি বলেন, সন্ত্রাসের নামে অকারণে ইসলামের বদনাম করা হচ্ছে। সন্ত্রাসের প্রতিবাদে শিয়া সম্প্রদায় কালো কাপড় বেঁধে নামাজ আদায় করেন।

মাওলানা আলমদার হুসাইন এ সময়ে পারস্পারিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও দেশে শান্তি এবং সারা বিশ্ব থেকে সন্ত্রাসের অবসান কামনা করেন। গোয়ালতলীতেও কুদুস দিবস উদযাপন করা হয়েছে। এখানে নায়েব আলম, শারীব আব্বাস, শাহাব রিজভী, মাহফুজ আলী, আসাদ রিজভী, তহসীন হায়দার, তানভীর হুসেইন, রশিদ আলী, শাহান রিজভী, হায়দার হাসান, ডাঃ মাজহার, সাদিক রিজভী, জাহিদ আব্বাসসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এ দিকে, আজ হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ জানিয়েছে, আজ উত্তর প্রদেশের সাহারানপুরের ফোয়ারাচক জামে মসজিদে জুমা নামাজ শেষে যুবকরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সড়কে নামাজ পড়তে বাধা দেওয়ায় বিক্ষুব্ধ যুবকরা এ সময়ে প্রায় আধাঘণ্টা ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন। এবং পুলিশের সঙ্গে যুবকদের হাতাহাতিও হয়। ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা হট্টগোল করা মানুষজনকে বুঝিয়ে  সুঝিয়ে শান্ত করেন। সংশ্লিষ্ট এলাকায় নগর কোতোয়ালি ছাড়াও ঘটনাস্থলে ‘র্যা ফ’ এবং ‘পিএসি’  বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে আশেপাশের থানার পুলিশকেও ঘটনাস্থলে ডাকা হয়। প্রায় আধাঘণ্টা ধরে যুবকরা হট্টগোল সৃষ্টি করে এবং ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে থাকে। এরপর পুলিশ ওই যুবকদের সেখান থেকে সরিয়ে দেয়।

অন্যদিকে, জামে মসজিদের ব্যবস্থাপক মাওলানা মৌলভী ফরিদ বলেন, কিছু যুবক হট্টগোল করেছে। বিদায় জুমার নামাজ নিরাপদে সম্পন্ন হয়েছে। তিনি সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।#

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।