রাজ্যের মন্ত্রীর নাম না করে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর, পাল্টা জবাব উদয়নের
https://parstoday.ir/bn/news/india-i128130-রাজ্যের_মন্ত্রীর_নাম_না_করে_তীব্র_কটাক্ষ_কেন্দ্রীয়_মন্ত্রীর_পাল্টা_জবাব_উদয়নের
পশ্চিমবঙ্গের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহুর নাম না করে তাকে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাকে পাল্টা জবাবে বিদ্ধ করেছেন বিধায়ক ও রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১৫:২৫ Asia/Dhaka
  • রাজ্যের মন্ত্রীর নাম না করে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর, পাল্টা জবাব উদয়নের

পশ্চিমবঙ্গের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহুর নাম না করে তাকে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাকে পাল্টা জবাবে বিদ্ধ করেছেন বিধায়ক ও রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

গতকাল (বৃহস্পতিবার) রাতে দিনহাটার বুড়ির হাটয় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে বিধায়ক উদয়ন গুহর নাম না করে তাকে ফুটো  মস্তান, দিনহাটার গব্বর ইত্যাদি বলে কটাক্ষ করেন।  বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, 'দিনহাটার গব্বর, ফুটো মস্তান, হাত ভাঙা মস্তান, উনি মাঝে মাঝে যান। আমার বাড়ির সামনে একটা চৌপথি আছে, ওখানে যান। আমি মাঝে মাঝে দেখি, গাড়ি নিয়ে যখন ঢুকি বের হই, মাঝে মাঝে ওখানে কিছু হার্মাদ উন্মাদরা থাকত। উনি মাঝে মাঝে ওখানে যান। ওখানে গিয়ে হুক্কা হুয়া করে আসেন। সারা ব্লক থেকে তার সমস্ত চুনোপুঁটি নেতাদের নিয়ে গিয়ে উনি ওখানে একেটা  উসকানিমূলক মন্তব্য করে আসেন। বলেছেন, কালো পতাকা দেখাতে হবে! আমি যেখানে যাব, সেখানে নাকি কালো পতাকা দেখাতে হবে! কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের কালো পতাকা কোথায়? কোথায় তোমাদের বাপের বেটা, বুকের পাটা নিয়ে কোথায়? কাউকে তো পেলাম না! চ্যালেঞ্জ করে বলছি,ক্ষমতা থাকলে দেখিও, জবাবটা কীভাবে দিতে হয়, সেটাও তোমাদের দিয়ে দেব। বুড়ির হাটে দেখিয়েছি। সিতাইতে দেখিয়েছি। ’  

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কটাক্ষ ও হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তিনি এ প্রসঙ্গে নিশীথ প্রামাণিকের  নাম না করে বলেন, 'এই কথা যদি হাইকোর্টের বিচারপতিদের শোনানো হয়, তাহলে ভালো হয়। যে বুড়ির হাটের কথা কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, হাইকোর্টের বিচারপতিদের উচিত, সেই বক্তব্য শুনে নিয়ে ওর বিরুদ্ধে সিবিআিই তদন্ত করা যায় কী না, তা ভেবে দেখা।  খুনি কিছু না কিছু ক্লু ফেলে আসে বা নিজের কথার মধ্যে দিয়ে নিজের অপরাধের কথা নিজেই ফাঁস করে দেন। কেন্দ্রীয় মন্ত্রীই যে বুড়ির হাট ও সিতাইতে গন্ডগোল পাকিয়েছিলেন, এবং তার দায় তৃণমূলের উপর চাপাতে চেয়েছিলেন! তিনি  তার নিজের কথায় তা বলে দিয়েছেন। আর আমাকে গব্বর, ফুটো মস্তান, হাত ভাঙা মস্তান যে বলছে, সে নিজেই ১৫ বছর আগে সোনার দোকানে ডাকাতির দায়ে জেল খাটে। তাই তার মাথায় ‘গব্বর’ কথাটা আসা স্বাভাবিক। এটা ওর রক্তের সাথে, চরিত্রের সাথে মিশে গেছে। এতে আমি অবাক হইনি। ওর শিক্ষাগত যোগ্যতা থেকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আসে। যার চরিত্রে এত দ্বিচারিতা রয়েছে, তাকে নিয়ে আর বেশি কথা না বলাই ভালো বলেও মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।  #       

পার্সটুডে/এমএএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।