ইসরাইল যখন নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করেছিল তখন সারাবিশ্ব নীরব ছিল: জিতন রাম   
https://parstoday.ir/bn/news/india-i129208-ইসরাইল_যখন_নিরপরাধ_ফিলিস্তিনিদের_হত্যা_করেছিল_তখন_সারাবিশ্ব_নীরব_ছিল_জিতন_রাম
ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরাইলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১০, ২০২৩ ১৫:৫৪ Asia/Dhaka
  • জিতন রাম মাঝি
    জিতন রাম মাঝি

ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরাইলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ওই ইস্যুতে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম) প্রধান জিতন রাম মাঝি বলেছেনযদিও আমি কোনো ধরণের সহিংসতার পক্ষে নই, কিন্তু ইসরাইল যখন নিরপরাধ ফিলিস্তিনিদের গণহত্যা করেছিল, তখন সারাবিশ্ব নীরব ছিল। এখন যখন ফিলিস্তিনিরা সংগঠন তৈরি করে ইসরাইলে হামলা চালিয়েছে, তখন কিছু তথাকথিত শান্তির দূত জেগে উঠেছে।     

সমাজবাদী পার্টির নেতা ও উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ইয়াসার শাহ স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে বলেছেন, ইসরাইল গত ১০ বছরে ৩,৫০,০০০ মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ৩৫ হাজার শিশু ছিল। তিনি কটাক্ষ করে বলেন, এর পরেও ভক্তরা যদি সেখানে মুসলিম রয়েছে বলে ফিলিস্তিনের বিরুদ্ধে দাঁড়ায়, তাই আমরাও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি, কারণ সেখানে মুসলমান আছে।

ভক্তরা বলতে ঠিক কাদের বোঝানো হয়ে তা স্পষ্ট না হলেও প্রধানমন্ত্রীর অনুসারীদের কটাক্ষ করতে এটি ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় একাধিক মন্ত্রী ইহুদিবাদী ইসরাইলকে সমর্থন করেছেন। 

ডা. ফারুক আবদুল্লাহ

ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সংঘর্ষ ইস্যুতে জাতিসঙ্ঘের ব্যর্থতার সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডা. ফারুক আবদুল্লাহ। তিনি বলেন, যুদ্ধ যেকোনো পরিস্থিতিতেই খারাপ। এতে শুধু মানুষই ক্ষতিগ্রস্ত হয়। কত নিরপরাধকে হত্যা করা হয়। আফসোসের বিষয় হচ্ছে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। ফিলিস্তিন ইস্যু বছরের পর বছর ধরে ঝুলে আছে, এর সমাধান করছে না।’ 

অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ইসরাইলের জনগণের উপর নৃশংস হামলার ধিক্কার জানায় ভারতীয় জাতীয় কংগ্রেস। যেকোনও প্রকার সহিংসতা কোন সমাধান দেয় না এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। এদিকেউদ্ভূত পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তেল আবিব থেকে দিল্লির ফ্লাইট আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএ/১০