ফিলিস্তিন একদিন স্বাধীনতা লাভ করবে, শান্তিকামী মানুষ তাদের পাশে আছেন: ছোটন দাস
https://parstoday.ir/bn/news/india-i129586-ফিলিস্তিন_একদিন_স্বাধীনতা_লাভ_করবে_শান্তিকামী_মানুষ_তাদের_পাশে_আছেন_ছোটন_দাস
পশ্চিমবঙ্গের ‘বন্দি মুক্তি কমিটি’র সম্পাদক ছোটন দাস ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলাকে ধিক্কার জানিয়ে 'ফিলিস্তিনিদের জয় নিশ্চিত' বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি ইহুদিবাদী ইসরাইলের বর্বরতাকে 'গণহত্যা' বলে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৯, ২০২৩ ১৫:২৪ Asia/Dhaka
  • ছোটন দাস
    ছোটন দাস

পশ্চিমবঙ্গের ‘বন্দি মুক্তি কমিটি’র সম্পাদক ছোটন দাস ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলাকে ধিক্কার জানিয়ে 'ফিলিস্তিনিদের জয় নিশ্চিত' বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি ইহুদিবাদী ইসরাইলের বর্বরতাকে 'গণহত্যা' বলে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

আজ (বৃহস্পতিবার) রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে মানবাধিকার সংস্থা ‘বন্দি মুক্তি কমিটি’র সম্পাদক ছোটন দাস বলেছেন, ‘স্বাধীনতার আকাঙ্ক্ষাকে শেষ করা যায় না। ভিয়েতনাম স্বাধীনতা অর্জন করেছে, ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে এবং ফিলিস্তিন একদিন স্বাধীনতা অর্জন করবে।’     

তিনি ফিলিস্তিনের গাজায় হাসপাতালে পাশবিক হামলায় হতাহতের ঘটনা প্রসঙ্গে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে টার্গেট করে বলেন, ‘গণহত্যা, শিশুহত্যা, নারী হত্যা এটা কেবল ধিক্কারই কুড়াবে। মার্কিন প্রশাসন তার নিজের জনগণের কাছে ধিকৃত হচ্ছে। আমেরিকার ৫০টা প্রদেশের সর্বত্র বিক্ষোভ হচ্ছে। ইংল্যান্ডে বিক্ষোভ হচ্ছে, ফ্রান্সে বিক্ষোভ হচ্ছে। পৃথিবী দু’ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে, রাষ্ট্রশক্তি গণহত্যায় নেমেছে, অন্যদিকে বিবেকবান মানুষজন, শান্তিকামী, স্বাধীনতাকামী মানুষজন ফিলিস্তিন জনগণের পক্ষে আছেন। সারা পৃথিবী ধিক্কার জানাচ্ছে, আমরাও ধিক্কার জানাচ্ছি। এবং দাবি করছি অবিলম্বে এই গণহত্যা বন্ধ হোক।’

‘জাতিসঙ্ঘকে অবিলম্বে গণহত্যা বন্ধের নির্দেশ জারি করতে হবে। ফিলিস্তিনি জনগণের জয় নিশ্চিত। ওরা ভয় পেয়েছে দেখেই গণহত্যা চালাচ্ছে বলেও মন্তব্য করেন ‘বন্দি মুক্তি কমিটি’র সম্পাদক ছোটন দাস।#  

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৯