জ্যোতিপ্রিয় মল্লিককে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের, পাল্টা মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
-
বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষ এমপি
পশ্চিমবঙ্গের সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ায় তিনি এতে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন।
ওই ইস্যুতে আজ (শনিবার) বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষ এমপি বলেছেন, ‘ধরা পড়ে গেলেই চক্রান্তের গল্প। মানুষ সবই বুঝতে পারছে। এমন কোনও দুর্নীতি নেই যার সঙ্গে তৃণমূল যুক্ত নয়। তৃণমূল নেতাদের নাম উল্লেখ করে তিনি বলেন, কেষ্টবাবু, পার্থবাবু বা বালুবাবু, সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত।’
ইডি হেফাজতে থাকাকালীন গতকাল (শুক্রবার) গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপি আমাকে ফাঁসিয়েছে। মমতা দি সব জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। তার এ ধরণের মন্তব্যের পরেই বিরোধীরা বলছেন, জ্যোতিপ্রিয় মল্লিক বলতে চেয়েছেন দুর্নীতির বিষয়ে মুখ্যমন্ত্রী সব জানেন।
এ প্রসঙ্গে আজ বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষ এমপি বলেন, ‘শুধু জ্যোতিপ্রিয় মল্লিক নয়, বাংলার সবাই জানে, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। কোথা থেকে পয়সা আসে কোথায় যায়, বালি, পাথর, গরু থেকে রেশন চুরি সব জানেন উনি।’
ওই ইস্যুতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক কী বলেছেন? তিনি বলেছেন, বিজেপি তাকে ফাঁসিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। বিরোধীরা যেটা বলতে চাচ্ছে যে মুখ্যমন্ত্রী দুর্নীতির বিষয়ে সব জানেন, যেটা মোটেও সত্যি নয়। জ্যোতিপ্রিয় মল্লিককে যে ফাঁসানো হয়েছে সেটার বিষয়েই মুখ্যমন্ত্রীর জানার কথা বলা হয়েছে।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।