কাশ্মিরে ছাপাখানায় পুলিশি অভিযান, সংবাদপত্র বাজেয়াপ্ত, ইন্টারনেট বন্ধ
https://parstoday.ir/bn/news/india-i14770-কাশ্মিরে_ছাপাখানায়_পুলিশি_অভিযান_সংবাদপত্র_বাজেয়াপ্ত_ইন্টারনেট_বন্ধ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদপত্রের দফতরে পুলিশ অভিযান চালিয়েছে এবং কয়েকজন কর্মীকে আটক করেছে। বিতর্কিত এ রাজ্যের সংবাদপ্রকাশ বন্ধ করে দেয়ার অংশ হিসেবে এ তৎপরতা চালানো হয়েছ। মুসলমান অধ্যুষিত অঞ্চলটিতে কারফিউ অষ্টম দিনে পা রাখার পর এ সেখানে এ জাতীয় তৎপরতার খবর পাওয়া গেল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০১৬ ০৩:৪৩ Asia/Dhaka
  • কাশ্মিরে ছাপাখানায় পুলিশি অভিযান, সংবাদপত্র বাজেয়াপ্ত, ইন্টারনেট বন্ধ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদপত্রের দফতরে পুলিশ অভিযান চালিয়েছে এবং কয়েকজন কর্মীকে আটক করেছে। বিতর্কিত এ রাজ্যের সংবাদপ্রকাশ বন্ধ করে দেয়ার অংশ হিসেবে এ তৎপরতা চালানো হয়েছ। মুসলমান অধ্যুষিত অঞ্চলটিতে কারফিউ অষ্টম দিনে পা রাখার পর এ সেখানে এ জাতীয় তৎপরতার খবর পাওয়া গেল।

শনিবার রাতে পুলিশ ছাপাখানায় হামলা করেছে এবং কাশ্মির রিডারের ছাপানো কপিগুলো জব্দ করেছে। ইংরেজি দৈনিকটির ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এ ছাড়া, দৈনিকের আট কর্মীকে আটক করা হয়েছে ।

এ ছাড়া, দৈনিকটির সে সব কপি বিতরণ করা হয়েছিল তাও ফিরিয়ে আনার নির্দেশ পুলিশ দিয়েছে বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন। এদিকে গ্রেটার কাশ্মির দৈনিকের ওয়েব সাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, উর্দুভাষী দৈনিক কাশ্মির উজমার অর্ধ লক্ষ কপি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া, গ্রেটার কাশ্মিরের ছাপাখানা বন্ধ করেও দিয়েছে পুলিশ।

ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের আগেই ইন্টারনেট এবং কেবল টেলিভিশনের প্রচার বন্ধ করে দিয়েছে#

পার্সটুডে/মূসা রেজা/১৭