ট্রাম্পের হয়ে মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন মার্কো রুবিও!
https://parstoday.ir/bn/news/india-i159612-ট্রাম্পের_হয়ে_মোদীকে_হোয়াইট_হাউসে_আমন্ত্রণ_জানালেন_মার্কো_রুবিও!
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার দুপুরেই কলকাতা থেকে দিল্লি পৌঁছোন তিনি। রাজধানীতে নেমে সেবাতীর্থে মোদীর সঙ্গে বৈঠকে বসেন রুবিয়ো। এক ঘণ্টার বেশি বৈঠক হয় দুই রাষ্ট্রনেতার। বৈঠক শেষে এক্স পোস্ট করে মোদী জানান কী কী বিষয়ে আলোচনা হয়েছে রুবিও'র সঙ্গে।
(last modified 2026-05-23T13:03:18+00:00 )
মে ২৩, ২০২৬ ১৮:৪৯ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার দুপুরেই কলকাতা থেকে দিল্লি পৌঁছোন তিনি। রাজধানীতে নেমে সেবাতীর্থে মোদীর সঙ্গে বৈঠকে বসেন রুবিয়ো। এক ঘণ্টার বেশি বৈঠক হয় দুই রাষ্ট্রনেতার। বৈঠক শেষে এক্স পোস্ট করে মোদী জানান কী কী বিষয়ে আলোচনা হয়েছে রুবিও'র সঙ্গে।

শনিবার চার দিনের ভারত সফরে এসেছেন রুবিও। সুইডেন ছিলেন তিনি। সেখান থেকে সোজা আসেন কলকাতায়। সেখানে একাধিক কর্মসূচি সেরে দুপুরেই দিল্লি উড়ে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দিল্লি নেমেই তাঁর কনভয় চলে যায় সেবাতীর্থে। মোদী এক্স পোস্টে লেখেন, ‘‘আমরা ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি। শুধু তা-ই নয়, আলোচনায় উঠে এসেছে বৈশ্বিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও।’’

রুবিও'র এই সফরকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি জানান, এই সফর কোনও সম্পর্ক মেরামতের উদ্দেশ্যে নয়। বরং দুই বিশ্বস্ত অংশীদারের মধ্যে যোগাযোগের প্রতিফলন। তিনি এ-ও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরকে অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করছেন। আসন্ন কোয়াড সম্মেলন নিয়েও আশাবাদী সার্জিও। তিনি জানান, ওই সম্মেলনে অনেক কিছু আলোচনার আছে। আশা করা যায়, ইতিবাচক ফলাফল বেরোবে। মোদীর ‘দূরদৃষ্টির’ প্রশংসাও করেছেন সার্জিও।#

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।