মিনাব স্কুলের ধ্বংসস্তূপের মাঝে এক মার্কিন মেরিনের বিবেকের কণ্ঠস্বর
https://parstoday.ir/bn/news/world-i159594-মিনাব_স্কুলের_ধ্বংসস্তূপের_মাঝে_এক_মার্কিন_মেরিনের_বিবেকের_কণ্ঠস্বর
পার্সটুডে- এবার, মিনাবের শাজারে তাইয়্যেবা স্কুলের ধসে পড়া দেয়ালের মাঝে একজন মার্কিন প্রবীণ সৈনিকের জাগ্রত বিবেকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো।
(last modified 2026-05-23T10:33:08+00:00 )
মে ২৩, ২০২৬ ১৩:৪০ Asia/Dhaka
  • ইরানের হরমুজগান প্রদেশের মিনাব স্কুল, যা ইসরায়েল-মার্কিন হামলায় ধ্বংস হয়েছিল
    ইরানের হরমুজগান প্রদেশের মিনাব স্কুল, যা ইসরায়েল-মার্কিন হামলায় ধ্বংস হয়েছিল

পার্সটুডে- এবার, মিনাবের শাজারে তাইয়্যেবা স্কুলের ধসে পড়া দেয়ালের মাঝে একজন মার্কিন প্রবীণ সৈনিকের জাগ্রত বিবেকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো।

ফার্সনিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর প্রাক্তন মেরিন কেন ও'কিফ শাজারে তাইয়্যেবা স্কুলে প্রবেশ করেন; যে স্কুলটি এখন একটি ঐতিহাসিক ক্ষতের প্রতীক হয়ে উঠেছে; সেই একই জায়গা যেখানে মার্কিন ও ইসরায়েলি বোমাবর্ষণে ১৬৮ জন ইরানি শিশু নিহত হয়েছিল।

দক্ষিণ ইরানের মিনাব স্কুলের মানবিক বিপর্যয়ের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে, আমেরিকার সাবেক সৈনিক কেন ও’কিফ বিশ্বের মানুষের উদ্দেশে চিৎকার করে বলেন, “কল্পনা করুন, অ্যারিজোনার টুকসনে তৈরি এই একই টমাহক ক্ষেপণাস্ত্রগুলো আপনাদের সন্তানদের ওপর বর্ষিত হচ্ছে।”

তেহরানের বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে ও’কিফ বলেন, “কীভাবে আপনারা বিশ্বকে এই মিথ্যাগুলো শোনানোর সাহস করেন? আমাকে বলুন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আপনাদের বিরুদ্ধে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে?” ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ অপরাধের নতুন পর্বের প্রথম দিনে, দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের মিনাবে অবস্থিত শাজারে তাইয়্যেবা বালিকা বিদ্যালয়ে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বিদ্যালয় ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে এবং কমপক্ষে ১৬৮ থেকে ১৭৫ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল ৭ থেকে ১২ বছর বয়সী ছাত্রী।

স্যাটেলাইট চিত্র, হামলার মুহূর্তের ফুটেজ এবং সামরিক অস্ত্র বিশেষজ্ঞদের বিশ্লেষণসহ ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত দেয় যে, এই বিপর্যয়টি মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে ঘটেছে।

এই ঘটনাটিকে যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে মারাত্মক গণহত্যা হিসেবে বিবেচিত এবং এর ফলে ইউনেস্কোর মতো প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নিন্দা জানানো হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।