ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত শুধুমাত্র ইরানের একার হাতে: রাশিয়া
-
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার সর্বশেষ কূটনৈতিক অবস্থানে স্পষ্ট করে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ইরানের আইনগত অধিকার এবং এই ক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা একমাত্র ইরানের দায়িত্ব।
পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেছেন, "ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বিকাশের অধিকারের বিষয়ে আমরা রাশিয়ার নীতিগত অবস্থানের ওপর আবারও জোর দিচ্ছি।"
ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বিকাশের অধিকারের ওপর জোর দিয়ে তিনি বলেন: "সমৃদ্ধকরণসহ এই অধিকার কীভাবে প্রয়োগ করা হবে, সেই সিদ্ধান্ত শুধুমাত্র ইরানই নিতে পারে।"
তিনি উল্লেখ করেন: "ইউরেনিয়াম এবং বিদ্যমান পারমাণবিক উপকরণ সমৃদ্ধকরণসহ এই অধিকার কীভাবে প্রয়োগ করা হবে, সেই সিদ্ধান্ত শুধুমাত্র ইরানের জনগণই নিতে পারে।"
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন: "আলোচনা চলাকালীন তেহরান ও ওয়াশিংটন যে কোনো চুক্তিতে পৌঁছালে, তা বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ।"#
পার্সটুডে/এমআরএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।