ইরানে হামলায় অংশগ্রহণকারীদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে: ইরাভানি
https://parstoday.ir/bn/news/iran-i159592-ইরানে_হামলায়_অংশগ্রহণকারীদের_অবশ্যই_ক্ষতিপূরণ_দিতে_হবে_ইরাভানি
পার্সটুডে- ইরানের উপর হামলায় পারস্য উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির কথা উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, এইসব দেশের সরকারগুলো ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য।
(last modified 2026-05-23T07:02:07+00:00 )
মে ২৩, ২০২৬ ১২:৫৯ Asia/Dhaka
  • • জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি
    • জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি

পার্সটুডে- ইরানের উপর হামলায় পারস্য উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির কথা উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, এইসব দেশের সরকারগুলো ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য।

পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি শুক্রবার জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক প্রকাশ্য বিবৃতির কথা উল্লেখ করেছেন। ওই চিঠিতে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে দক্ষিণ পারস্য উপসাগরীয় দেশগুলো এবং জর্ডানের অংশগ্রহণের বিষয়টি খোলাখুলিভাবে নিশ্চিত করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে এই দেশগুলো সামরিক ঘাঁটি ও স্থাপনা সরবরাহ, রসদ ও অভিযানগত সহায়তা, তথ্য বিনিময়, বিমান প্রতিরক্ষা সমন্বয় এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে আকাশসীমায় প্রবেশের অনুমতি প্রদানের মাধ্যমে এই আগ্রাসনে "কার্যত যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে" অংশগ্রহণ করেছে।

এই চিঠিতে ইরাভানি পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলবর্তী রাষ্ট্রগুলো কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণ ও সহায়তা করার জন্য তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে এই দেশগুলো তাদের আন্তর্জাতিকভাবে অন্যায় কর্মকাণ্ডের ফলে সৃষ্ট সকল বস্তুগত ও নৈতিক ক্ষতিসহ ইরানকে সম্পূর্ণরূপে ক্ষতিপূরণ দিতে বাধ্য।#

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।