জম্মু-কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি: ভারতীয় সেনা নিহত
https://parstoday.ir/bn/news/india-i18754-জম্মু_কাশ্মির_সীমান্তে_নিয়ন্ত্রণ_রেখা_বরাবর_গুলি_ভারতীয়_সেনা_নিহত
জম্মু-কাশ্মির সীমান্তের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে গুলিতে এক ভারতীয় সেনা নিহত এবং অপর একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এক সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ৩১, ২০১৬ ০৮:৪৫ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

জম্মু-কাশ্মির সীমান্তের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে গুলিতে এক ভারতীয় সেনা নিহত এবং অপর একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এক সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

নিহত সেনার নাম ল্যান্স নায়েক রাজেন্দ্র সিং। যদিও গেরিলাদের পক্ষ থেকে নাকি পাক সেনাবাহিনীর গুলিতে ওই জওয়ান নিহত হয়েছে তা স্পষ্ট নয়। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

একটি সূত্রে প্রকাশ, মঙ্গলবার রাতে আখনূর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গেরিলারা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় সেনাদের তৎপরতায় অনুপ্রবেশের ওই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। যদিও উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে দুই জওয়ান আহত হন। এদের মধ্যে ল্যান্স নায়েক রাজেন্দ্র সিং পরে মারা যান।

নিহত রাজেন্দ্র সিং সীমান্তে টহলদারি দলের সদস্য ছিলেন। তিনি সীমান্তের কাছাকাছি কিছু লোকের সন্দেহজনক গতিবিধি দেখতে পান। এ সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের দিক থেকে কমপক্ষে ২০০ মিটার দূর থেকে অনুপ্রবেশের চেষ্টাকারীরা গুলি চালানো শুরু করে দেয়। এর জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালালে তারা পাকিস্তানের দিকে চলে যায়। এ সময় রাজিন্দ্র সিং গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পথেই প্রাণ হারান ওই সেনা জওয়ান। আহত অন্য জওয়ান হাসপাতালে ভর্তি রয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/এআর/৩১