চীন সীমান্তে প্রথমবার নারী যোদ্ধাদের মোতায়েন করেছে ভারত
https://parstoday.ir/bn/news/india-i23965-চীন_সীমান্তে_প্রথমবার_নারী_যোদ্ধাদের_মোতায়েন_করেছে_ভারত
ভারত এই প্রথমবার চীন সীমান্তে নারী যোদ্ধা মোতায়েন করেছে। ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ বা আইটিবিপি’র প্রথম ব্যাচের ১০০ নারী যোদ্ধাকে অগ্রবর্তী ১৫টি সীমান্ত ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৬ ১৬:১১ Asia/Dhaka
  • ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ বা আইটিবিপি’র নারী সদস্যের একাংশ
    ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ বা আইটিবিপি’র নারী সদস্যের একাংশ

ভারত এই প্রথমবার চীন সীমান্তে নারী যোদ্ধা মোতায়েন করেছে। ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ বা আইটিবিপি’র প্রথম ব্যাচের ১০০ নারী যোদ্ধাকে অগ্রবর্তী ১৫টি সীমান্ত ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে।

কনস্টেবল পদমর্যাদার এ সব নারী সেনাকে লাদাখ, সিকিম,হিমাচল প্রদেশ, উত্তরখণ্ড এবং অরুণাচলে মোতায়েন করা হয়। এ সব নারী সেনাকে সাগরপৃষ্টের ৮ থেকে ১৫ হাজার ফুট উচ্চতার পার্বত্য এলাকার কঠোর আবহাওয়ায় টিকে থাকার বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

ভারত-চীন সীমান্তে মোতায়েনের জন্য চলতি বছরের গোড়ার দিকে ৫০০ নারী সেনাকে নিয়োগ দিয়েছে আইটিবিপি। সীমান্তবর্তী অন্যান্য ভারতীয় ঘাঁটিগুলোকে লিঙ্গ নিরপেক্ষ অর্থাৎ নারী-পুরুষ উভয়ের দায়িত্ব পালনের উপযোগী করার পর বাকি নারী সেনাদের সেখানে মোতায়েন করা হবে। ভারতীয় আধা সামরিক বাহিনীটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

২০০৮ সালে প্রথম নারী সদস্যদের নিয়োগ দেয় আইটিবিপি। তবে তাদেরকে গোলযোগপূর্ণ অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বা সীমান্তে নারীদের তল্লাসির দায়িত্ব পালন করতে দেয়া হতো। এই প্রথম তাদেরকে যুদ্ধের দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হলো।#

পার্সটুডে/মূসা রেজা/২৫