কাশ্মিরে কার্পেট বম্বিং করার দাবি বিশ্ব হিন্দু পরিষদ নেতা তোগাড়িয়ার
https://parstoday.ir/bn/news/india-i37008-কাশ্মিরে_কার্পেট_বম্বিং_করার_দাবি_বিশ্ব_হিন্দু_পরিষদ_নেতা_তোগাড়িয়ার
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের কাছে কার্পেট বম্বিং করার দাবি জানালেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া। গতকাল (শুক্রবার) ঋষি পরশুরাম জয়ন্তী উপলক্ষে ভদোদরায় এক অনুষ্ঠানে তিনি ওই দাবি জানান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৮, ২০১৭ ২০:০৫ Asia/Dhaka
  • বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া
    বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের কাছে কার্পেট বম্বিং করার দাবি জানালেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া। গতকাল (শুক্রবার) ঋষি পরশুরাম জয়ন্তী উপলক্ষে ভদোদরায় এক অনুষ্ঠানে তিনি ওই দাবি জানান।

তোগাড়িয়া বলেন, ‘উরি ও কুপওয়াড়ায় সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলার পর সরকারের উচিত, কাশ্মির উপত্যকায় কার্পেট বম্বিং করা, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

তিনি বলেন, ‘সেনা শিবিরে হামলা আর পাথর ছোঁড়ার ঘটনাকে আমাদের যুদ্ধ হিসেবে গণ্য করা উচিত। কেন্দ্রীয় সরকার ওইসব এলাকায় কার্পেট বম্বিং করুক।’

কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তোগাড়িয়ার অনুরোধ, তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাক।

তিনি বলেন, ‘কাশ্মিরে সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর মধ্যে ক্রমশ বিরোধ বাড়ছে। এবার সময় এসেছে এবং আমাদের কোনো নরম মনোভাব না দেখিয়ে তাদের উপরে বোমাবর্ষণ করার। অন্যথায় শত্রু অন্য রাজ্যে ছড়িয়ে পড়বে এবং দেশকে বিভক্ত করার চেষ্টা করবে।’   

জম্মু-কাশ্মিরের শিল্পমন্ত্রী চন্দ্রপ্রকাশ গঙ্গা

সম্প্রতি জম্মু-কাশ্মিরের শিল্পমন্ত্রী ও বিজেপি নেতা চন্দ্রপ্রকাশ গঙ্গা বলেন, ‘যে সকল যুবকরা পাথর ছুঁড়ছে, তাদের গুলি করা উচিত।’ তিনি বলেন, যদি গুলি করে হত্যা করা নাও হয়, অন্তত লাঠি দিয়ে মারুক সেনাবাহিনী। তাহলে আর ওই যুবকরা পাথর ছুঁড়বে না।’

তার ওই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র সমালোচিত হওয়ার পরে অবশেষে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন ওই মন্ত্রী।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯