কাশ্মিরে গেরিলা হামলায় ৫ স্বয়ংক্রিয় রাইফেল লুট, সীমান্তে গুলি
https://parstoday.ir/bn/news/india-i37258-কাশ্মিরে_গেরিলা_হামলায়_৫_স্বয়ংক্রিয়_রাইফেল_লুট_সীমান্তে_গুলি
জম্মু-কাশ্মিরের সোপিয়ানে গেরিলারা হামলা চালিয়ে ৫টি স্বয়ংক্রিয় রাইফেল লুট করে নিয়ে গেছে। সোপিয়ান জেলা আদালত চত্বরে মোতায়েন এক পুলিশ চৌকিতে মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়ে গেরিলারা ওই অস্ত্র লুট করে। ওই ঘটনার পরে জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। লুট হওয়া রাইফেল উদ্ধারের জন্য গেরিলাদের সন্ধানে নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৩, ২০১৭ ০৮:২৩ Asia/Dhaka
  • কাশ্মির পুলিশ
    কাশ্মির পুলিশ

জম্মু-কাশ্মিরের সোপিয়ানে গেরিলারা হামলা চালিয়ে ৫টি স্বয়ংক্রিয় রাইফেল লুট করে নিয়ে গেছে। সোপিয়ান জেলা আদালত চত্বরে মোতায়েন এক পুলিশ চৌকিতে মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়ে গেরিলারা ওই অস্ত্র লুট করে। ওই ঘটনার পরে জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। লুট হওয়া রাইফেল উদ্ধারের জন্য গেরিলাদের সন্ধানে নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

গত ১ মে রাজৌরিতে একটি থানায় ঢুকে এক পুলিশকর্মীর একে-৪৭ রাইফেল ছিনিয়ে যায় গেরিলারা। ওই ঘটনার একদিন পরই ৫ রাইফেল কেড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটল।

সোপিয়ানের সিনিয়র পুলিশ সুপার তাহির সালিম বলেন, সন্ত্রাসীদের সামনে অস্ত্র ফেলে দেয়ায় পুলিশকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে। একটি সূত্রে প্রকাশ, হামলাকারী গেরিলারা সেনাবাহিনীর পোশাক পরে আসায় আদালত চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা মিলিটারি ভেবে তাদের পুলিশ চৌকি পর্যন্ত আসতে দেয়কিন্তু পুলিশকর্মীরা যখন আসল ঘটনা জানতে পারেন ততক্ষণে তাদের জিম্মি করা হয়ে যায়। গেরিলারা ৫ স্বয়ংক্রিয় রাইফেলের পাশাপাশি ম্যাগজিন এবং গুলিও নিয়ে যেতে সমর্থ হয়।

আদালত চত্বরে থাকা পুলিশচৌকি থেকে অস্ত্র লুঠের কথা প্রকাশ্যে আসতেই পুলিশ, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে পৌছায়। কিন্তু তার আগেই গেরিলারা ঘটনাস্থল থেকে নিরাপদে পালিয়ে যায়।  

এদিকে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে আজ (বুধবার) ভোর সাড়ে ৫টা পর্যন্ত পুঞ্চ সেক্টরের মানকোট এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ছাওনি লক্ষ্য করে পাঁক সেনারা একনাগাড়ে গুলিবর্ষণ করে। ভারতীয় সেনারাও পাল্টা গুলিবর্ষণ করে পাক বাহিনীর জবাব দেয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪