ভারতীয় বিশেষজ্ঞদের ধারণা: আইসিজে’র রায় পাকিস্তানের জন্য প্রযোজ্য হবে না
পাকিস্তানে আটক মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় কথিত গুপ্তচর কুলভূষণ যাদবের বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় হয় ইসলামাবাদের জন্য প্রযোজ্য হবে না। ভারতীয় বিশেষজ্ঞদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আজ(শুক্রবার) এ খবর দিয়েছে।
কুলভূষণের প্রাপ্ত ঠেকানোর চেষ্টায় ভারত আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছে এবং আইসিজে চলতি মাসের ১৫ তারিখে এ মামলার শুনানির তারিখ ঠিক করেছে।
পাকিস্তান মার্চ মাসের ২৯ তারিখে আইসিজে’র প্রতি অঙ্গীকার পুন:ব্যক্ত করেছে। এতে পাকিস্তানের অভ্যন্তরীণ এবং নিরাপত্তা সংক্রান্ত সব মামলাকে আইসিজে’র এখতিয়ারের বাইরে রাখা হয়েছে। কৌশলগত বিষয় সংক্রান্ত ভারতীয় বিশ্লেষক ব্রামা চেলানি বলেছেন, সত্যি বলতে কি পাকিস্তানের ওপর চূড়ান্ত রায় বাস্তবায়ন করার সক্ষমতা হয়ত আইজেসি’র নেই।
তিনি আরো বলেন, ২৯ মার্চের ঘোষণাকে ভিত্তি করে হয়ত কুলভূষণে যাদবের বিষয়ে আইজেসি’র এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলবে পাকিস্তান।
ভারতীয় বিশ্লেষকরা আরো মনে করছেন, যুক্তি উত্থাপনে হয়ত নয়াদিল্লি জয়ী হবে কিন্তু এ মামলায় পাকিস্তানকে আটকাতে পারবে না ভারত।
এদিকে, এর আগে, কুলভূষণ যাদবের ফাঁসির আদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করার বিষয়ে দিল্লি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে কংগ্রেস পার্টি।
কংগ্রেসের মুখপাত্র অজয় কুমার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এতে ইস্যুগুলো আন্তর্জাতিক ভাবে তোলার ঝুঁকিতে ভারতকে ফেলতে পারে পাকিস্তান। দুই দেশের মধ্যে বিরাজমান সব সমস্যা দ্বিপাক্ষিক ভাবে সমাধান করা উচিত বলেও জানান তিনি। তিনি জানান, পাকিস্তান এবং ভারতের মধ্যে বিরাজমান সব সমস্যাকে দ্বিপাক্ষিক বলেই কংগ্রেস মনে করে।#
পার্সটুডে/মূসা রেজা/১২