ভারতকে এস-৪০০ সরবরাহের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: মোতায়েন হবে পাক-চীন সীমান্তে
https://parstoday.ir/bn/news/india-i39250-ভারতকে_এস_৪০০_সরবরাহের_প্রস্তুতি_নিচ্ছে_রাশিয়া_মোতায়েন_হবে_পাক_চীন_সীমান্তে
ভারতকে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ট্রাম্প সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন এ কথা জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০২, ২০১৭ ১৬:৪২ Asia/Dhaka
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ভারতকে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ট্রাম্প সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ভারতকে পুর্ণাঙ্গ এস-৪০০ ব্যবস্থা সরবরাহ করার পদক্ষেপ নেয়া হচ্ছে। চড়া দামের এ ব্যবস্থা ভারতকে সরবরাহ করার লক্ষ্যে গত বছর ১,০০০ কোটি ডলারের চুক্তি সই করে রাশিয়া। এ চুক্তির আওতায় ভারতের পুরনো হেলিকপ্টার বহরের স্থলাভিষিক্ত হবে রুশ কামোভ হেলিকপ্টার এবং ভারতের জন্য অত্যাধুনিক ফ্রিগেট বানানো হবে।

নতুন প্রজন্মের এস-৪০০ দিয়ে তিন ধরণের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এগুলো হলো,  ৪০০ কিলোমিটারের অতি-দূরপাল্লার, ২৫০ কিলোমিটারের দূরপাল্লার এবং ১২০ কিলোমিটারে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এ ব্যবস্থা নিয়ে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫সহ সব ধরণের বিমান এবং ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলা সম্ভব। এছাড়া, ৩০ কিলোমিটার থেকে শুরু করে ৫ কিলোমিটার উচ্চতায় আসা ৭২টি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা সম্ভব এস-৪০০ দিয়ে।

চীন এবং পাকিস্তান সীমান্তে মোতায়েনের জন্য রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস-৪০০ ব্যবস্থা কেনার প্রত্যাশা করছে ভারত।#

পার্সটুডে/মূসা রেজা/২