পাকিস্তানকে শিক্ষা দিতে সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে ভালো ব্যবস্থা আছে: ভারত
https://parstoday.ir/bn/news/india-i41078-পাকিস্তানকে_শিক্ষা_দিতে_সার্জিক্যাল_স্ট্রাইকের_চেয়ে_ভালো_ব্যবস্থা_আছে_ভারত
ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, পাকিস্তানকে শিক্ষা দেয়ার জন্য সার্জিক্যাল স্ট্রাইকের চেয়েও তার দেশের হাতে ভালো ব্যবস্থা রয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ২৮, ২০১৭ ১৪:০০ Asia/Dhaka
  • ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত
    ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, পাকিস্তানকে শিক্ষা দেয়ার জন্য সার্জিক্যাল স্ট্রাইকের চেয়েও তার দেশের হাতে ভালো ব্যবস্থা রয়েছে।

হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “পাকিস্তান মনে করেছে তারা সহজ যুদ্ধ করছে যা থেকে লাভ পাচ্ছে কিন্তু আমাদের হাতে সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে অন্য কিছু ব্যবস্থা রয়েছে যা অনেক বেশি কার্যকরী ও প্রভাবশালী। আমি কাটা মাথা চাই না কারণ আমরা একটা সুশৃঙ্খল বাহিনী।”

কাশ্মিরি নেতাদের সঙ্গে শান্তি আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “সেখানে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরই কেবল আলোচনা হতে পারে।”

তিনি বলেন, “সেনাবাহিনীর কিছু দায়িত্ব রয়েছে। কাশ্মিরে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব সেনাবাহিনীর। আমি সেইসব ব্যক্তির সঙ্গে আলোচনায় বসব যারা আমার সেনাবহরে হামলা করবে না। পরিবেশ যখন এমন হবে তখন আমি নিজেই ব্যক্তিগতভাবে শান্তি আলোচনায় বসব।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮