বড় পরিবর্তন: স্বল্প মেয়াদি যুদ্ধের জন্য অস্ত্র কিনতে পারবে ভারতীয় সেনা ইউনিট
https://parstoday.ir/bn/news/india-i42090-বড়_পরিবর্তন_স্বল্প_মেয়াদি_যুদ্ধের_জন্য_অস্ত্র_কিনতে_পারবে_ভারতীয়_সেনা_ইউনিট
স্বল্প মেয়াদি যুদ্ধের জন্য ভারতীয় সেনাদের স্থানীয় কমান্ড ইউনিটকে অস্ত্র ও গোলাবারুদ কেনার অনুমতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের সামরিক ইতিহাসে একে গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে বিবেচনা করা হচ্ছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৭ ১২:১৬ Asia/Dhaka
  • ভারতীয় সেনাদের ফাইল ফটো
    ভারতীয় সেনাদের ফাইল ফটো

স্বল্প মেয়াদি যুদ্ধের জন্য ভারতীয় সেনাদের স্থানীয় কমান্ড ইউনিটকে অস্ত্র ও গোলাবারুদ কেনার অনুমতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের সামরিক ইতিহাসে একে গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে বিবেচনা করা হচ্ছে।  

আগে ভারতের সামিরক বাহিনীকে অস্ত্র কেনার জন্য প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত পরিষদের সিদ্ধান্তের অপেক্ষা করতে হতো যা ছিল সময়সাপেক্ষ প্রক্রিয়া। কিন্তু এখন নতুন সিদ্ধান্তের ফলে জরুরি পরিস্থিতিতে ভাইস চিফ অব আর্মি স্টাফ ৪৬ রকমের অস্ত্র ও গোলাবারুদ এবং ১০ রকমের সামরিক যন্ত্রাংশ কেনার অর্ডার দিতে পারবে। চীন ও ভারতের মধ্যে যখন সীমান্তে উত্তেজনা চলছে তখন এ খবর বের হলো।  

গত বছর ভারতের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে চালানো অডিটে গোলাবারু ও যন্ত্রাংশের স্বল্পতার বিয়টি পরিষ্কার হয়। এরপর ভারত এ উদ্যোগ নিয়েছে বলে দাবি করা হচ্ছে।

ভারত বর্তমানে প্রতিবছর তার মোট গোলাবারুদের চাহিদার ৫০ ভাগ আমদানি করে যার জন্য খরচ হয় দেড়শ কোটি ডলারেরও বেশি অর্থ। দেশীয় কারখানায় স্বল্প উৎপাদন সক্ষমতার জন্য ভারত ব্যাপকভাবে গোলাবারুদের ঘাটতির মুখে থাকে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪