আগ্রাসন ও নিপীড়ন কাশ্মির সমস্যাকে বাড়িয়ে তুলবে: হুররিয়াত নেতা
https://parstoday.ir/bn/news/india-i44412-আগ্রাসন_ও_নিপীড়ন_কাশ্মির_সমস্যাকে_বাড়িয়ে_তুলবে_হুররিয়াত_নেতা
হুররিয়াত কনফারেন্সের একাংশের প্রধান মীরওয়াইজ ওমর ফারুক বলেছেন, জম্মু-কাশ্মিরের মানুষ উপমহাদেশের জনগণের মধ্যে অনিশ্চয়তা, ধ্বংস ও বিদ্বেষ দূর করতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৮, ২০১৭ ১৬:৫৪ Asia/Dhaka
  • মীরওয়াইজ ওমর ফারুক
    মীরওয়াইজ ওমর ফারুক

হুররিয়াত কনফারেন্সের একাংশের প্রধান মীরওয়াইজ ওমর ফারুক বলেছেন, জম্মু-কাশ্মিরের মানুষ উপমহাদেশের জনগণের মধ্যে অনিশ্চয়তা, ধ্বংস ও বিদ্বেষ দূর করতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। 

টানা দীর্ঘ ৫৭ দিন পর গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে শ্রীনগর জামিয়া মসজিদে মুসুল্লিদের উদ্দেশে দেয়া ভারতে তিনি এ মন্তব্য করেন। ওমর ফারুক জানান, তিনি আবারও ভারতীয় জনগণের উদ্দেশ্যে আবেদন করছেন যে, কাশ্মিরকে রিয়েল এস্টেটের একটি অংশ হিসেবে বা দু'টি প্রতিকূল প্রতিবেশীর মধ্যে একটি আঞ্চলিক সমস্যা হিসেবে দেখবেন না। বরং এটি গত ৭০ বছর ধরে হাজারো জনতা ও বিভাজিত পরিবারেরর মধ্যে এক মানবিক বিষয়। 

আগ্রাসন ও নিপীড়ন কখনোই সমস্যার সমাধান করতে পারবে না বরং তা আরো বাড়িয়ে তুলবে বলেও তিনি মন্তব্য করেন।  

ওমর ফারুক আরও বলেন, ‘আপনারা একজনকে হত্যা করতে পারেন কিন্তু তার পরিবর্তে আরও ১০ জন উঠে দাঁড়াবে। তাদের হত্যা করাই যে সমস্যার সমাধান নয় তা তাদের জানাজায় ব্যাপক ভিড়েই প্রমাণিত হচ্ছে।’

আগ্রাসন ও নিপীড়ন কখনোই সমস্যার সমাধান করতে পারবে না বরং তা আরো বাড়িয়ে তুলবে বলেও মীরওয়াইজ ওমর ফারুক মন্তব্য করেন।

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮