জম্মু-কাশ্মিরে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা: এসওজি জওয়ান নিহত
https://parstoday.ir/bn/news/india-i44820-জম্মু_কাশ্মিরে_পুলিশ_লাইনে_আত্মঘাতী_হামলা_এসওজি_জওয়ান_নিহত
জম্মু-কাশ্মিরে আজ পুলওয়ামা জেলা পুলিশ লাইনে গেরিলাদের আত্মঘাতী হামলায় স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) এক জওয়ান নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ইমতিয়াজ আহমেদ শেখ নামে নিহত ওই জওয়ানের বাড়ি চুরেট কাজিগান্ডে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৬, ২০১৭ ০৫:৪৬ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা: এসওজি জওয়ান নিহত

জম্মু-কাশ্মিরে আজ পুলওয়ামা জেলা পুলিশ লাইনে গেরিলাদের আত্মঘাতী হামলায় স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) এক জওয়ান নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ইমতিয়াজ আহমেদ শেখ নামে নিহত ওই জওয়ানের বাড়ি চুরেট কাজিগান্ডে।

আহতদের মধ্যে আধাসামরিক বাহিনী সিআরপিএফের তিন জওয়ান রয়েছেন। এর আগে পুলিশসহ মোট ছয়জন আহত হয়েছিলেন।  

গেরিলা সংগঠন ‘জৈশ-ই-মুহাম্মদ’ ওই হামলার দায় স্বীকার করেছে। 

এদিকে, গেরিলাদের হামলার পর নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে জবাব দিচ্ছে এবং গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। উভয়পক্ষের মধ্যে ৪ ঘণ্টা ধরে গোলাগুলি চলছে। হামলাকারী গেরিলারা পুলিশ লাইনের মধ্যে লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।     

আজ (শনিবার) ভোরে গেরিলারা জেলা পুলিশ লাইন লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে প্রকাশ, হামলার আগে ২/৩ সন্দেহভাজনকে পুলিশ লাইন এলাকায় দেখা গিয়েছিল। এরপরেই সুযোগ বুঝে তারা সিআরপিএফ জওয়ান ও পুলিশ কর্মীদের উপরে গুলিবর্ষণ শুরু করে।

অন্য একটি সূত্রে প্রকাশ, গেরিলারা গ্রেনেড ও স্বয়ংক্রিয় বন্দুকের সাহায্যে হামলা চালায়। আহত জওয়ানদের প্রথমে শ্রীনগর জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগরে পাঠানো হয়েছে।

ওই ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/২৬