কাশ্মিরে পুলিশ কমপ্লেক্সে ‘আত্মঘাতী’ হামলা: ৮ নিরাপত্তাকর্মী নিহত
https://parstoday.ir/bn/news/india-i44870-কাশ্মিরে_পুলিশ_কমপ্লেক্সে_আত্মঘাতী’_হামলা_৮_নিরাপত্তাকর্মী_নিহত
ভারতের নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় ‘জেলা পুলিশ কমপ্লেক্স’ ভবনে ‘আত্মঘাতী’ হামলায় আধা সামরিক বাহিনী সিআরপিএফ’র চার জওয়ানসহ আটজন নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তিন হামলাকারী প্রাণ হারিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৬, ২০১৭ ১৯:৪৮ Asia/Dhaka
  • কাশ্মিরে পুলিশ কমপ্লেক্সে ‘আত্মঘাতী’ হামলা: ৮ নিরাপত্তাকর্মী নিহত

ভারতের নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় ‘জেলা পুলিশ কমপ্লেক্স’ ভবনে ‘আত্মঘাতী’ হামলায় আধা সামরিক বাহিনী সিআরপিএফ’র চার জওয়ানসহ আটজন নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তিন হামলাকারী প্রাণ হারিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ২৫ কিলোমিটার দূরে পুলওয়ামায় শনিবার ভোর হওয়ার আগ মুহূর্তে পুলিশের কয়েকটি ভবনে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। সেই ভবনগুলোতে সিপিআরএফ’র শত শত সদস্য ছিলেন। সন্ত্রাসীরা পুলিশের ভবনগুলোতে গ্রেনেড ছুড়ে মারে ও নির্বিচারে গুলি করতে থাকে। পরে পুলিশ, সিপিআরএফ ও সেনাদের পাল্টা প্রতিরোধে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। গোলাগুলির সময় পুলিশ বাহিনীতে কর্মরর্তদের পরিবারকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। বিকেলের দিকে তিন সন্ত্রাসীর একজনকে হত্যা করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ৫টার পর আরেক সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়। তৃতীয় সন্ত্রাসীর লাশ উদ্ধারে তল্লাশি চলছে।

জম্মু-কাশ্মির পুলিশের ডিরেক্টর জেনারেল এস. পি. ভাইদ আজকের এ দিনটিকে নিরাপত্তা বাহিনীর ‘শোকের দিন’ হিসেবে অভিহিত করেছেন।  

উল্লেখ্য, হামলা শুরু পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫