জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ২ গেরিলা নিহত, গ্রেনেড হামলায় ৩ সিআরপিএফ জওয়ান আহত
https://parstoday.ir/bn/news/india-i45246-জম্মু_কাশ্মিরে_সংঘর্ষে_২_গেরিলা_নিহত_গ্রেনেড_হামলায়_৩_সিআরপিএফ_জওয়ান_আহত
জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আজ দুই গেরিলা নিহত হয়েছে। অন্যদিকে, গেরিলাদের গ্রেনেড হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের তিন জওয়ান আহত হয়েছে।   
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৭ ১৬:৩১ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ২ গেরিলা নিহত, গ্রেনেড হামলায় ৩ সিআরপিএফ জওয়ান আহত

জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আজ দুই গেরিলা নিহত হয়েছে। অন্যদিকে, গেরিলাদের গ্রেনেড হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের তিন জওয়ান আহত হয়েছে।   

আজ (সোমবার) সকালে উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলার সোপরে গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হলে দু’জন গেরিলা নিহত হয়।

নঈম আহমেদ ও আশিক হুসাইন নামে নিহত ওই গেরিলাদের কাছ থেকে দুটি একে-৪৭ ও একটি ইনসাস রাইফেল উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মোবাইল ইন্টারনেটে নিষেধাজ্ঞা জারিসহ প্রচুর পরিমাণে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।  

এদিকে, আজ বিকেলে অন্য একটি ঘটনায় অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় আধা সামরিক বাহিনী সিআরপিএফের তিন জওয়ান আহত হয়েছেন। আজ দক্ষিণ কাশ্মিরের কুলগামের কাজিগান্ড এলাকায় টহলদারি চালানোর সময় গেরিলারা তাদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করলে তিন জওয়ান আহত হয়। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে। আহত জওয়ানদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ওই ঘটনার পর দ্রুত নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের ধরার জন্য তল্লাশি শুরু করেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪