কাশ্মির সীমান্তে পাক বাহিনীর গুলিতে ১ বিএসএফ নিহত, ৪ সিআরপিএফ আহত
https://parstoday.ir/bn/news/india-i48094-কাশ্মির_সীমান্তে_পাক_বাহিনীর_গুলিতে_১_বিএসএফ_নিহত_৪_সিআরপিএফ_আহত
জম্মু-কাশ্মিরে পাকিস্তানি সেনাবাহিনী ও গেরিলা হামলায় এক বিএসএফ সদস্য নিহত এবং সিআরপিএফের চার জওয়ান আহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০১৭ ০৯:৫২ Asia/Dhaka
  • কাশ্মির সীমান্তে পাক বাহিনীর গুলিতে ১ বিএসএফ নিহত, ৪ সিআরপিএফ আহত

জম্মু-কাশ্মিরে পাকিস্তানি সেনাবাহিনী ও গেরিলা হামলায় এক বিএসএফ সদস্য নিহত এবং সিআরপিএফের চার জওয়ান আহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) এক কর্মকর্তা সূত্রে প্রকাশ, জম্মু-কাশ্মিরের সাম্বা সেক্টরে বিএসএফের টহলদারি বাহিনীর ওপরে পাকিস্তানি সেনাবাহিনী গুলি করলে তপন মণ্ডল নামে এক বিএসএফ সদস্য আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।

অন্যদিকে, অনন্তনাগে গেরিলা হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের চার সদস্য আহত হয়েছে।

আজ সকালে দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগের লাজিবল এলাকায় অজ্ঞাত গেরিলারা সিআরপিএফের টহল বাহিনীর ওপরে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ৪ সদস্য আহত হন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট এলাকা দিয়ে সিআরপিএফের ৯৬ ব্যাটেলিয়ানের ৬টি বাস যাওয়ার সময় গুলিবর্ষণের মুখে পড়ে। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

অন্যদিকে, লস্কর-ই তাইয়্যেবা সংগঠনের পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করে সিআরপিএফের বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

লস্কর মুখপাত্র আবদুল্লাহ গজনভি এক বিবৃতিতে হামলাকারী গেরিলারা নিরাপদে ঘটনাস্থল থেকে ফিরে আসতে সমর্থ হয়েছে বলে বলা হচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২