জম্মু-কাশ্মির মহাসড়কে শক্তিশালী বিস্ফোরক উদ্ধার, যান চলাচল ব্যাহত
https://parstoday.ir/bn/news/india-i51359-জম্মু_কাশ্মির_মহাসড়কে_শক্তিশালী_বিস্ফোরক_উদ্ধার_যান_চলাচল_ব্যাহত
জম্মু-কাশ্মির মহাসড়কে শক্তিশালী বিস্ফোরক উদ্ধার হওয়ায় বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আজ (রোববার) নিরাপত্তা বাহিনী শ্রীনগরের উপকন্ঠে মালুরার কাছ থেকে একটি ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করতে সমর্থ হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৪, ২০১৮ ১৭:০৬ Asia/Dhaka
  • আইইডি উদ্ধার
    আইইডি উদ্ধার

জম্মু-কাশ্মির মহাসড়কে শক্তিশালী বিস্ফোরক উদ্ধার হওয়ায় বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আজ (রোববার) নিরাপত্তা বাহিনী শ্রীনগরের উপকন্ঠে মালুরার কাছ থেকে একটি ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করতে সমর্থ হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। গেরিলারা নিরাপত্তা বাহিনীর উপরে বড় ধরণের হামলা চালানোর জন্য মহাসড়কের পাশে আইইডি স্থাপন করেছিল বলে দাবি করা হচ্ছে। কিন্তু নিরাপত্তা বাহিনী আগেই আঁচ করতে পেরে সেটি উদ্ধার করে এবং বোমা নিরোধক বাহিনী তা নিষ্ক্রিয় করে ফেলে।

গতকাল (শনিবার)ও বারামুল্লা-শ্রীনগর মহাসড়কে নিরাপত্তা বাহিনী আইইডি উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে ফেলে। এ নিয়ে পরপর দু’দিন ধরে মহাসড়ক থেকে শক্তিশালী বিস্ফোরক উদ্ধার হল। নিরাপত্তা বাহিনী ওই ঘটনার তদন্ত শুরু করেছে।  

ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) 

২০১৫ সালের পর থেকে গেরিলারা তাদের হামলায় আইইডি ব্যবহার কমিয়ে দেয়। কিন্তু সম্প্রতি সোপোরে তারা আইইডি বিস্ফোরণ ঘটালে জম্মু-কাশ্মির পুলিশের চার জওয়ান নিহত হন।

পুলিশের আইজি মুনীর খান সেসময় নিরাপত্তা বাহিনীর জন্য আইইডি নয়া চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন। এ ধরণের হামলা থেকে রক্ষা পেতে নয়া কৌশল নেয়া হবে বলেও তিনি বলেন। এরপরেই আবারও আইইডি উদ্ধারের ঘটনা ঘটল।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪