‘সোপিয়ান চলো’ কর্মসূচি ব্যর্থ করল পুলিশ, গৃহবন্দি কাশ্মিরি নেতা গিলানী-ওমর
https://parstoday.ir/bn/news/india-i54073-সোপিয়ান_চলো’_কর্মসূচি_ব্যর্থ_করল_পুলিশ_গৃহবন্দি_কাশ্মিরি_নেতা_গিলানী_ওমর
জম্মু-কাশ্মিরের স্বাধীনতাকামী নেতাদের ‘সোপিয়ান চলো’ কর্মসূচি ব্যর্থ করে দিয়েছে পুলিশ। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর গুলিতে যেসব বেসামরিক ব্যক্তি নিহত হন  তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে ‘সোপিয়ান চলো’ কর্মসূচি হাতে নেয়া হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৭, ২০১৮ ১৬:০৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ আলী শাহ গিলানীকে সোপিয়ান যেতে বাধা
    সাইয়্যেদ আলী শাহ গিলানীকে সোপিয়ান যেতে বাধা

জম্মু-কাশ্মিরের স্বাধীনতাকামী নেতাদের ‘সোপিয়ান চলো’ কর্মসূচি ব্যর্থ করে দিয়েছে পুলিশ। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর গুলিতে যেসব বেসামরিক ব্যক্তি নিহত হন  তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে ‘সোপিয়ান চলো’ কর্মসূচি হাতে নেয়া হয়।

গত রোববার সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই গেরিলা ও চার বেসামরিক ব্যক্তি নিহত হন।

এক মুখপাত্র বলেন, আজ (বুধবার) হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানীর বাসাসহ দফতরে যাওয়ার সমস্ত সড়ক পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ ‘সীল’ করে দেয়। গিলানী আজ দুপুরে তার বাসভবনসহ দফতর থেকে বের হলেও পুলিশ ও সিআরপিএফ বাহিনী তাকে সোপিয়ানে যাওয়ার অনুমতি দেয়নি। তিনি বর্তমানে গৃহবন্দি অবস্থায় আছেন। 

কাশ্মিরের স্বাধীনতাকামী নেতারা

অন্যদিকে, আজ হুররিয়াত কনফারেন্সের আর এক অংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুক শ্রীনগরের নাগিনের বাসভবন থেকে সোপিয়ানের উদ্দেশ্যে মিছিল বের করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর একটি দল সেখানে পৌঁছে তাকে গৃহবন্দি করে।

‘সোপিয়ান চলো’ কর্মসূচিতে পুলিশের বাধা

এছাড়া, জেকেএলএফ চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসীন মালিককে আগে থেকেই গ্রেফতার করে শ্রীনগর কারাগারে পাঠানো হয়েছে।

আজ দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করাসহ ১৪৪ ধারা জারি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আজকের সমস্ত পূর্বনির্ধারিত পরীক্ষাও স্থগিত করা হয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৭