জম্মু-কাশ্মিরে বন্দুক যুদ্ধে গেরিলা ও পুলিশসহ নিহত ৪, বনধের ডাক
https://parstoday.ir/bn/news/india-i65101-জম্মু_কাশ্মিরে_বন্দুক_যুদ্ধে_গেরিলা_ও_পুলিশসহ_নিহত_৪_বনধের_ডাক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আজ (বুধবার) শ্রীনগরের ফতেহকদল এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে তিন গেরিলা ও কমল কিশোর নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে আগামীকাল (বৃহস্পতিবার) বনধের ডাক দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৮ ১২:৫৫ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে পুলিশ-গেরিলা যুদ্ধ
    জম্মু-কাশ্মিরে পুলিশ-গেরিলা যুদ্ধ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আজ (বুধবার) শ্রীনগরের ফতেহকদল এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে তিন গেরিলা ও কমল কিশোর নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে আগামীকাল (বৃহস্পতিবার) বনধের ডাক দেয়া হয়েছে।

জম্মু-কাশ্মির পুলিশের আইজিপি এস পি পাণি বলেন, ‘ফতেহকদল এলাকায় একটি বাড়িতে সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায়। পুলিশ ওই বড়িতে প্রবেশের চেষ্টা করলে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণে এক জওয়ান ও তিন সন্ত্রাসী নিহত হয়েছে।’

 ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।

এদিকে, আজ পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ সদস্য সমন্বিত যৌথবাহিনী অভিযান চালানোর সময় সংশ্লিষ্ট এলাকার মানুষজন পাথর নিক্ষেপ করে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মারমুখী জনতাকে নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি পেলেটগান ব্যবহার করে।

অন্যদিকে, আজ সাফাকদলে সংঘর্ষকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট পরিসেবা স্থগিত করে দেয়। এছাড়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শ্রীনগর জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৭