দিল্লি থেকে মোদি সরকারকে সরিয়ে দেবো: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i66482-দিল্লি_থেকে_মোদি_সরকারকে_সরিয়ে_দেবো_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ করা হচ্ছে। কংগ্রেসসহ অন্য বিরোধীদল ওই আক্রমণের বিরোধিতা করছে। ২০১৯ সালে আমরা বিজেপি সরকারকে দিল্লি থেকে হটিয়ে দেবো। আমরা দ্রুত বিজেপি ও মোদিজির সরকারকে দিল্লি থেকে সরিয়ে দিতে চলেছি।’
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৮ ২০:১৫ Asia/Dhaka
  • রাহুল গান্ধী
    রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ করা হচ্ছে। কংগ্রেসসহ অন্য বিরোধীদল ওই আক্রমণের বিরোধিতা করছে। ২০১৯ সালে আমরা বিজেপি সরকারকে দিল্লি থেকে হটিয়ে দেবো। আমরা দ্রুত বিজেপি ও মোদিজির সরকারকে দিল্লি থেকে সরিয়ে দিতে চলেছি।’

আজ (সোমবার) পাঞ্জাবের মোহালিতে একটি সংবাদপত্র আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন। রাহুল গান্ধী অভিযোগ করেন, ‘সুপ্রিম কোর্টকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। সেনাবাহিনীকে রাজনৈতিক সুবিধা লাভের জন্য ব্যবহার করা হচ্ছে। কংগ্রেস এসব প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য লড়ছে। ২০১৯ সালে (আগামী লোকসভা নির্বাচন) এসব বন্ধ করে দেয়া হবে। বিজেপির মন্ত্রীরা পর্যন্ত ভয়ের মধ্যে আছেন! বিজেপি-আরএসএস থেকে কংগ্রেস আলাদা দল। আমরা সমালোচনা থেকে শিক্ষা নিই। আমরা চাই আমাদের ভুল হলে সেই ভুল নিয়ে আলোচনা হোক। দেশে আজ গণমাধ্যমের সঙ্গে যুক্ত লোকেদেরও ভয় দেখানো ও ধমক দেয়া হচ্ছে।’

তিন বলেন, ‘মোদিজির সামনে বেকারত্ব সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু উনি এর সমাধান করতে পারছেন না। এটা খুব বড় ইস্যু। যুবকদের কর্মসংস্থান, কৃষকের অধিকার দেশের প্রধান ইস্যু। দেশে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।’

কংগ্রেস সরকার ক্ষমতায় এলে ভিন্নভাবে কাজ করবে এবং জনতা মোদি সরকারকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বলেও রাহুল গান্ধী উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০