চলমান উত্তেজনার মধ্যে ভারতকে পরমাণু ডুবোজাহাজ দিচ্ছে রাশিয়া
-
ভারতীয় আকুলা শ্রেণির ডুবোজাহাজ
রাশিয়ার কাছ থেকে পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ ইজারা নেয়ার চুক্তি করেছে ভারত। তিন বিলিয়ন ডলারের এ চুক্তি অনুযায়ী ভারতকে ১০ বছরের জন্য পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ ইজারা দেবে রাশিয়া।
পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে এ ঘোষণা দেয়া হলো। পরমাণু শক্তিধর দেশ দু’টি গত মাসের ২৭ তারিখে আকাশে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে আকাশে এ যুদ্ধে মিগ-২১সহ দু’টি বিমান ভারত হারিয়েছে। এ ছাড়া, মিগ-২১’র বৈমানিক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আটক করেছিল। অবশ্য, শুভেচ্ছা নিদর্শন স্বরূপ তাকে ৬০ ঘণ্টার কম সময়ের মধ্যে মুক্তি দেয় পাকিস্তান।
আক্রমণের কাজে ব্যবহারে-সক্ষম আকুলা শ্রেণির পরমাণু ডুবোজাহাজকে ভারত চক্র-৩ হিসেবে নামকরণ করবে। ২০২৫ সালের মধ্যে চক্র-৩’কে ভারতের কাছে হস্তান্তর করা হবে।
দামসহ অন্যান্য বিষয়ে কয়েক মাসব্যাপী নানামুখী আলোচনার পর দুই দেশের মধ্যে এ চুক্তি সই করা হয়। সরকারি পর্যায়ে এ চুক্তি হয়েছে ৭ মার্চ। অবশ্য, চুক্তির বিষয়ে কোনো কথা বলতে অস্বীকার করেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।(নিচে ভারতীয় নৌবাহিনীর প্রচারিত আইএনএস চক্রের ভিডিও)
পার্সটুডে/মূসা রেজা/৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন