প্রস্তুতি ম্যাচে ভারতকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড
https://parstoday.ir/bn/news/india-i70690-প্রস্তুতি_ম্যাচে_ভারতকে_পাত্তাই_দিল_না_নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে হারল বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্মেন্স করে জয় তুলে নিয়েছে কেন উইলিয়ামসন বাহিনী।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২৫, ২০১৯ ১৯:২৪ Asia/Dhaka
  • কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন
    কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে হারল বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্মেন্স করে জয় তুলে নিয়েছে কেন উইলিয়ামসন বাহিনী।

আজ (শনিবার) টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র নিউজিল্যান্ডে বোলিং দাপটে ৩৯.২ ওভারেই ১৭৯ রানে অলআউট হয়ে যায় কোহলি বাহিনী। ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৭ বল হাতে রেখেই জিতে যায় নিউজিল্যান্ড।

যদিও ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ৩৭ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরেন দুই কিউই ওপেনার কলিন মুনরো (৪) এবং মার্টিন গাপটিল (২২)। এরপর অধিনায়ক উইলিয়ামসন, রস টেলরকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরের কাছে নিয়ে যান। হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (৬৭) ও রস টেলর (৭১)। দলকে জয়ের থেকে এক রান দূরত্বে রেখে রবীন্দ্র জাদেজার স্পিন ফাঁদে পরেন টেইলর। ফেরার আগে করেন ৭১ রান। আর কোনো বিপদ ঘটতে দেননি হেনরি নিকোলস (১৫*) এবং টম ব্লান্ডেল (০*)।

হার্দিক পান্ডিয়া

এর আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। দলীয় ৩ রানে তাঁরা ওপেনার রোহিত শর্মার উইকেট হারায়। তিনি মাত্র ২ রান করে ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন। এরপর ২ রান করা শিখর ধাওয়ানকে টম ব্লান্ডেলের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন বোল্ট। ৬ রান করা লোকেশ রাহুলকে বোল্ড করে ফিরিয়ে ভারতীয় টপ অর্ডারে ধস নামান বোল্ট। দলের অধিনায়ক বিরাট কোহলিও মাত্র ১৮ রান করে আউট হন।

পঞ্চম উইকেটে জুটি গড়ে ভারতের ইনিংস গড়ার দায়িত্ব নেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া। তারা যোগ করেন ৩৮ রান। পান্ডিয়া ৩০ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর দ্রুতই দীনেশ কার্তিক (৪) দ্রুত সাজঘরে ফিরেছেন। দুজনকেই নিজের শিকার বানিয়েছেন টিম সাউদি।

ধোনি ১৭ রান করে ফিরলে দ্রুতই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় ভারত। তবে শেষ দিকে রবীন্দ্র জাদেজার ৫৪ রানের ইনিংসে লজ্জা এড়ায় ভারত।

নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্ট নেন ৪টি উইকেট, জেমস নীশামের শিকার তিন ভারতীয় ব্যাটসম্যান। আর একটি করে উইকেট নেন ডি গ্রান্ডহোম, টিম সাউদি ও ফারগুসন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।