পদত্যাগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি
-
কংগ্রেসের পদত্যাগী সভাপতি সভাপতি রাহুল গান্ধী (ফাইল ফটো)
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী পদত্যাগ করেছেন। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বড় পরাজয়ের দায় নিয়ে তিনি পদত্যাগ করেন।
ভারতের ঐতিহ্যবাহী দল কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে রাহুল গান্ধি আজ (বুধবার) বলেছেন, “আমি আর কংগ্রেস সভাপতি নই। দলকে অবশ্যই শিগগিরই একজন নতুন সভাপতি বেছে নিতে হবে। আমি এরইমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছি।”
রাহুলের এ ঘোষণার পর দলের শীর্ষ নেতারা তাকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেয়ার জন্য নানাভাবে চেষ্টা করেন, অনুরোধ জানান। কিন্তু কোনো অনুরোধই রাখেন নি রাহুল গান্ধী। ভারতের বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, রাহুল গান্ধী ওই বৈঠকে বলেছেন, আর বিলম্ব না করে দ্রুততার সঙ্গে দলের নতুন প্রেসিডেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত। এ প্রক্রিয়ার মধ্যে তিনি কোথাও নেই। এ জন্য দলের ওয়ার্কিং কমিটির উচিত যত তাড়াতাড়ি সম্ভব বৈঠক আহ্বান করে সিদ্ধান্ত নেয়া। এ নিয়ে তিনি নিজের টুইটার একাউন্টেও একটি পোস্ট দিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/৩