ভারতে মোট করোনা সংক্রমণের মধ্যে গত সেপ্টেম্বরেই প্রায় ৪২ শতাংশ আক্রান্ত হয়েছেন
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ৬৩ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এরমধ্যে গত সেপ্টেম্বরেই ৪১.৫৩ শতাংশ আক্রান্তের ঘটনা ঘটেছে। গত মাসে ২৬ লাখ ২১ হাজার ৪১৮ টি সংক্রমণের ঘটনা পাওয়া গেছে। গতমাসেই এই মহামারীতে ৩৩ হাজার ৩৯০ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৬ হাজার ৮২১ টি নয়া সংক্রমণের ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জনে পৌঁছেছে। এরমধ্যে সেপ্টেম্বর মাসেই ২৬ লাখ ২১ হাজার ৪১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত মাসে ৩৩ হাজার ৩৯০ জন করোনা রোগী মারা গিয়েছিলেন, যা এ পর্যন্ত এই রোগের কারণে মোট মৃত্যুর প্রায় ৩৩.৮৪ শতাংশ।
সেপ্টেম্বরে, এই রোগ থেকে ২৪ লাখ ৩৩ হাজার ৩১৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন যা এখন পর্যন্ত দেশে সংক্রমণমুক্ত মোট ৫২ লাখ ৭৩ হাজার ২০১ জন রোগীর মধ্যে প্রায় ৪৬.১৫ শতাংশ। সরকারি সূত্রে প্রকাশ, করোনা রোগীদের সুস্থতার হার বর্তমানে ৮৩.৫৩ শতাংশ। আজ সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টার মধ্যে ১ হাজার ১৮১ জন করোনা রোগী মারা গেছেন। দেশে বর্তমানে ৯ লাখ ৪০ হাজার ৭০৫ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ)-এর মতে, করোনাভাইরাস সংক্রামিত রোগীদের পুনরুদ্ধারের ক্ষেত্রে ভারত প্রথম স্থানে রয়েছে, তার পরে ব্রাজিল এবং আমেরিকার স্থান।যদিও জেএইচইউ’র তথ্য মতে, করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দেশগুলোর ক্ষেত্রে আমেরিকার পরে ভারত দ্বিতীয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ। কিন্তু এই রোগে মারা যাওয়ার ক্ষেত্রে আমেরিকা ও ব্রাজিলের পরে তৃতীয় স্থানে রয়েছে ভারত।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১