জম্মু-কাশ্মীরে গৃহবন্দি হলেন ওমর আব্দুল্লাহ, মেহেবুবা মুফতি
https://parstoday.ir/bn/news/india-i87390-জম্মু_কাশ্মীরে_গৃহবন্দি_হলেন_ওমর_আব্দুল্লাহ_মেহেবুবা_মুফতি
জম্মু-কাশ্মীরে গৃহবন্দি হয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। অন্যদিকে, পিডিপি সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও গৃহবন্দি হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১৬:৩৯ Asia/Dhaka
  • ন্যাশনাল কনফারেন্স নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং পিডিপি সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও
    ন্যাশনাল কনফারেন্স নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং পিডিপি সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও

জম্মু-কাশ্মীরে গৃহবন্দি হয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। অন্যদিকে, পিডিপি সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও গৃহবন্দি হয়েছেন।

আজ (রোববার)ওমর আবদুল্লাহ ওই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এক বার্তায় বলেন, ২০১৯ সালের আগস্টের পরে এটাই নয়া কাশ্মীর। কোনও ব্যাখ্যা ছাড়াই আজকাল গৃহবন্দি করা হয় আমাদের। পরিস্থিতি এতটাই খারাপ যে আমার বাবা, যিনি একজন সংসদ সদস্য(ডা. ফারুক আব্দুল্লাহ), তাকে এবং আমাকে  বন্দি করা হয়েছে, আমার বোন এবং তার ছেলেমেয়েকেও বন্দি করা হয়েছে।  বাড়ির বাইরে মোতায়েন  নিরপত্তা বাহিনীর গাড়ির ছবিও  পোস্ট করেছেন ওমর আব্দুল্লাহ।

ওমর আব্দুল্লাহ বলেন, গণতন্ত্রের নয়া রূপ দেখাচ্ছে,  কোনও কারণ ছাড়াই আমাদের বাড়িতে আটকে রাখা হবে। শুধু তাই নয়, আমাদের বাড়িতে যারা কাজ করেন, তাদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না।

এরআগে পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছিলেন।

২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের সময়েও মেহবুবা মুফতি, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহসহ কাশ্মীরের বহু রাজনীতিককে দীর্ঘদিন বন্দি করে রাখা হয়েছিল।

অন্যদিকে, গতকালই সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, সময় এলেই জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।  তার দাবি, কাশ্মীর  উপত্যকা বর্তমানে অনেকটাই ‘শান্ত’। এরপরেই ফের উপত্যকায় বিজেপি-বিরোধী শিবিরের রাজনীতিকদের লাগাম টেনে ধরার অভিযোগ উঠছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।#

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।