মুম্বাইকে হারিয়ে আইপিএলে প্লে-অফ নিশ্চিত করল গুজরাট
-
ব্রেন্ডন ম্যাককালাম- সুরেশ রায়না
সুরেশ রায়না ও ব্রেন্ডন ম্যাককালামের দুর্দান্ত ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৪ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পেয়েছে গুজরাট লায়ন্স। এ জয়ের ফলে ১৪ ম্যাচ খেলা গুজরাট ৯ জয় নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সুরেশ রায়নার দল। রোহিত শর্মার মুম্বাইকে ৬ উইকেটে হারিয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট অর্জন করে। একইসঙ্গে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল গুজরাট।
এক ম্যাচ কম খেলা ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। দলটি ইতোমধ্যে প্লে-অফ খেলা নিশ্চিত করেছে। হায়দ্রাবাদের সমান ১৩ ম্যাচ খেলা বিরাট কোহলির বেঙ্গালুরু ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর কোলকাতা নাইট রাইডার্স ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে।
রায়পুরের গ্রীন পার্কে আগে ব্যাট করা মুম্বাই ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে আর ১৩ বল হাতে রেখে ১৭৩ রান তোলে গুজরাট।
মুম্বাইয়ের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭০ রান করতে ৩৬ বল মোকাবেলা করেন নিতিশ রানা। রোহিত শর্মা ১৭ বলে ৩০ রান করে বিদায় নেন। মার্টিন গাপটিল করেন মাত্র ৭ রান। জোস বাটলারের ব্যাট থেকে আসে ৩৩ রান। ক্রুনাল পান্ডে ৪, কাইরন পোলার্ড ৯, হারদিক পান্ডে ৭ আর হরভজন সিং ৩ রান করে বিদায় নেন।
গুজরাটের হয়ে দুটি করে উইকেট পান প্রভীন কুমার, কুলকার্নি, ডোয়াইন স্মিথ আর ডোয়াইন ব্রাভো।
১৭৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে গুজরাট ওপেনার অ্যারন ফিঞ্চ রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ব্রেন্ডন ম্যাককালাম ২৭ বলে করেন ৪৪ রান। দলপতি রায়না ৩৬ বলে ৫৮ রান করেন। স্মিথ ২৩ বল খেলে ৩৭ এবং জাদেজা ১৫ বল মোকাবেলা করে ২১ রান করে অপরাজিত থাকেন।
১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে জয় নিশ্চিত করে গুজরাট। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সুরেশ রায়না।
এ ম্যাচে হারের ফলে মুম্বাই ১৪ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে নেমে গেছে। সাত নম্বরে থাকা মহেন্দ্র সিং ধোনির পুনে (১০ পয়েন্ট) আর আট নম্বরে থাকা পাঞ্জাবের (৮ পয়েন্ট) মতো মুম্বাইয়েরও এই আসরে প্লে-অফে উঠা হচ্ছে না।#
পার্সটুডে/এআর/২২