-
ভারতে এই প্রথম ‘এমবিবিএস’ পড়ানো হবে হিন্দিতে, বই প্রকাশ করলেন অমিত শাহ
অক্টোবর ১৬, ২০২২ ১৭:২৩ভারতে প্রথমবারের মতো বিজেপিশাসিত মধ্যপ্রদেশে হিন্দিতে ‘এমবিবিএস’ পড়ানোর বই প্রকাশিত হয়েছে। আজ (রোববার) ভোপালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সংক্রান্ত তিনটি বই প্রকাশ করেছেন।
-
বিজেপি যেখানে রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ‘ইডি’কে ব্যবহার করা হচ্ছে: কুণাল ঘোষ
অক্টোবর ১৬, ২০২২ ১৭:১৭ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র ব্যবহার সম্পর্কে বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘যে জায়গায় বিজেপি রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ‘ইডি’কে ব্যবহার করা হচ্ছে।’
-
জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় কাশ্মীরি হিন্দু পণ্ডিত নিহত, কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার এলজি’র
অক্টোবর ১৫, ২০২২ ১৫:৫৭জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় পুরাণকৃষাণ ভট্ট নামে এক কাশ্মীরি হিন্দু পণ্ডিত নিহত হয়েছেন।
-
বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ১০৭ নম্বরে! কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার বিরোধীরা
অক্টোবর ১৫, ২০২২ ১৫:৫৩গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদন ভারতের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ১২১টি দেশের তালিকায় ভারত ১০৭ তম স্থানে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত।
-
জম্মু বিভাগে বিভিন্ন সময়ে ‘আইইডি’ উদ্ধারের ঘটনা নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ
অক্টোবর ১৪, ২০২২ ১৬:২০জম্মু-কাশ্মীরের জম্মু বিভাগে সম্প্রতি বিভিন্ন সময়ে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা ‘আইইডি’ উদ্ধার হওয়ায় নিরাপত্তার জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কখনো স্টিকি বোমা, কখনো টিফিন আইইডি এবং প্রেসার কুকার আইইডি উদ্ধার হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
-
ভবিষ্যতে একজন হিজাব পরা মুসলিম মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে: ওয়াইসি
অক্টোবর ১৪, ২০২২ ১৫:৪৪অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ভবিষ্যতে একজন হিজাব পরা মুসলিম মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবে। আজ (শুক্রবার) ওয়াইসির ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
-
'দুর্গাপুজোয় গান্ধীজিকে যারা ‘অসুর’ বানিয়েছিল জনতা তাদের শাস্তি দেবে'
অক্টোবর ১৩, ২০২২ ১৭:১৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদী বিজেপি এবং অন্যদের নিশানা করে বলেছেন, দুর্গাপুজোয় গান্ধীজিকে যারা ‘অসুর’ বানিয়েছিল জনগণ তাদের শাস্তি দেবে।
-
কানাডায় খালিস্তান ইস্যুতে গণভোটের কর্মসূচিতে কঠোর অবস্থান ভারতের
অক্টোবর ১৩, ২০২২ ১৬:৫৭কানাডায় দ্বিতীয়বারের জন্য খালিস্তান ইস্যুতে গণভোট করতে চলেছে নিষিদ্ধ সংগঠন 'শিখস ফর জাস্টিস' (এসএফজে)। খালিস্তান রাষ্ট্রের দাবিতে ওই গণভোট অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি থাকায় ভারত তা বন্ধ করার দাবি জানিয়েছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে।
-
পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়ককে হত্যার হুমকি, কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের
অক্টোবর ১২, ২০২২ ১৫:২১ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের বিধায়ক পরেশ রাম দাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিধায়ক পরেশ রাম দাস আজ (বুধবার) এ ব্যাপারে পুলিশের কাছে এফআইআর করেছেন।
-
ভারতের গোয়া উপকূলে মিগ-২৯কে যুদ্ধ বিমান বিধ্বস্ত
অক্টোবর ১২, ২০২২ ১৫:১১ভারতের গোয়া উপকূলে সেনাবাহিনীর একটি মিগ-২৯কে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভারতীয় নৌবাহিনী সুত্রে প্রকাশ, প্রযুক্তিগত ত্রুটির কারণে মিগ বিমানটি বিধ্বস্ত হয়েছে।বিমানটির পাইলট নিরাপদে বের হতে সমর্থ হওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন।