-
ভারতে ‘পিএফআই’ ও ইমাম কাউন্সিলসহ ৯ সংগঠন ৫ বছরের জন্য নিষিদ্ধ
সেপ্টেম্বর ২৮, ২০২২ ০৭:৪৬ভারতের কেন্দ্রীয় সরকার ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই), অল ইন্ডিয়া ইমাম’স কাউন্সিলসহ ৯ সংগঠনের বিরুদ্ধে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। আজ (বুধবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এসব সংগঠনকে নিষিদ্ধ করতে প্রজ্ঞাপন জারি করেছে।
-
দুর্নীতির তদন্তে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ বিধায়ক মানিক ভট্টাচার্যকে
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৬:২৩ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা হাইকোর্ট বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে।
-
কাশ্মীরে সংঘর্ষে ১ গেরিলা নিহত, নিরাপত্তা বাহিনীর জওয়ানসহ আহত ৩
সেপ্টেম্বর ২৭, ২০২২ ০৬:৫৪জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার বাটপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষে এক গেরিলা নিহত হয়েছে। গতকাল (সোমবার) দিবাগত রাতে দক্ষিণ কাশ্মীরের ওই সংঘর্ষে জইশ-ই-মুহাম্মাদ গোষ্ঠীর এক গেরিলা নিহত হয়েছে। সংঘর্ষে একজন সেনা জওয়ান এবং দুই বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন।
-
গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপিকে বয়কটের ঘোষণা, সরকারি দফতরে গরুর পালের হানা
সেপ্টেম্বর ২৬, ২০২২ ১৬:১১ভারতে বিজেপিশাসিত গুজরাট সরকার গরুদের জন্য আশ্রয়গৃহ চালাতে আর্থিক সহায়তা দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে হাজার হাজার গরু রাস্তার উপর ছেড়ে দিয়েছে গরু আশ্রয় কেন্দ্রের ট্রাস্টিরা।
-
বাংলার নামে বদনাম করলে আমার খুব রাগ হয় : মমতা বন্দ্যোপাধ্যায়
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১৬:০০ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছেন, বাংলার নামে বদনাম করলে আমার খুব রাগ হয়। তিনি আজ (রোববার) তৃণমূলের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।
-
‘বিজেপি’র অর্থ 'একটি বড় মিথ্যাবাদী দল' : বিহারের উপ-মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১৫:৩৯ভারতে বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও ‘আরজেডি’ নেতা তেজস্বী যাদব বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ‘বিজেপি’র অর্থ একটি বড় মিথ্যাবাদী দল। তিনি আজ (রোববার) হরিয়ানায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
১১ জন ‘পিএফআই’ কর্মীকে ৭ দিনের জন্য ‘এনআইএ’ হেফাজতের নির্দেশ
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১৭:২৫ভারতের কেরালার কোচির ‘এনআইএ’ আদালত ১১ জন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা ‘পিএফআই’ কর্মীকে ৭ দিনের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা ‘এনআইএ’ হেফাজতে পাঠিয়েছে।
-
গুজরাটের মানুষ বিজেপির ২৭ বছরের শাসনে ক্লান্ত, এবার পরিবর্তনের সময় এসেছে : রাঘব চাড্ডা
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১৫:৪১ভারতের গুজরাট রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ‘আম আদমি পার্টি’র (আপ) যুব নেতা রাঘব চাড্ডা বলেছেন, গুজরাটের মানুষ ২৭ বছরের বিজেপি শাসনে ক্লান্ত। এবার পরিবর্তনের সময় এসেছে। তিনি আজ (শনিবার) প্রথমবারের মতো গুজরাটে পৌঁছে ওই মন্তব্য তিনি।
-
কেরালায় ‘পিএফআই’য়ের ডাকা বনধে বিক্ষিপ্ত সহিংসতা, ব্যাপক পুলিশি ধরপাকড়
সেপ্টেম্বর ২৩, ২০২২ ১৬:৪৪ভারতের বিভিন্ন রাজ্যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর ৯৩ টি জায়গায় জাতীয় তদন্তকারী সংস্থা ‘এনআইএ’ তল্লাশি ও গ্রেফতারির বিরুদ্ধে ‘পিএফআই’য়ের ডাকা কেরালা বনধে বিক্ষিপ্ত সহিংস ঘটনা ঘটেছে। ওই ঘটনায় এপর্যন্ত কমপক্ষে ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
-
পশ্চিমবঙ্গে কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করার দাবিতে সড়ক অবরোধ: দুর্ভোগ
সেপ্টেম্বর ২৩, ২০২২ ১৬:৩৭কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করা ও কুড়মালি ভাষাকে সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে রেল ও সড়ক অবরোধে দুর্ভোগ।