-
ভারত-পাকিস্তান-বাংলাদেশ এক হওয়ার পক্ষে সাফাই দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী
জুলাই ২৬, ২০২২ ১২:১০হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, ১৯৪৭ সালের দেশভাগ খুবই বেদনাদায়ক ছিল, যার যন্ত্রণা আজ পর্যন্ত অনুভব করা হচ্ছে। তিনি বলেন, ১৯৯১ সালে বার্লিন প্রাচীর পতনের মাধ্যমে যদি পূর্ব ও পশ্চিম জার্মানি এক হতে পারে, তাহলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ কেন নয়?
-
কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক
জুলাই ২৬, ২০২২ ১০:০৪নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দেশটির পুলিশ। আজ মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়।
-
সংসদে বিরোধীদের তুমুল হট্টগোল, কংগ্রেসের ৪ এমপিকে সাসপেন্ড
জুলাই ২৫, ২০২২ ১৫:৫১ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকভায় হট্টগোলের দায়ে প্রধান বিরোধীদল কংগ্রেসের মানিকম ঠাকুর, যথিমানি, রম্যা হরিদাস এবং টিএন প্রথাপন এমপিকে সাসপেন্ড করা হয়েছে। আজ (সোমবার) মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্ল্যাকার্ড প্রদর্শন করলে কংগ্রেসের ওই ৪ এমপিকে চলতি বর্ষাকালীন অধিবেশনের বাকি সময়কাল পর্যন্ত সাসপেন্ড করা হয়।
-
'ভারতে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু', সাবেক রাষ্ট্রপতিকে টার্গেট মেহবুবার
জুলাই ২৫, ২০২২ ১৩:৩৮ভারতে ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে আজ জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিশানা করেছেন। রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হয়েছে গতকাল ২৪ জুলাই।
-
'পার্থের বিরুদ্ধে আদালত অভিযোগের মান্যতা দিলে দল পদক্ষেপ গ্রহণ করবে'
জুলাই ২৪, ২০২২ ১৫:৪৬ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বলেছেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যদি তদন্তকারী সংস্থা এমন কোনও প্রমান্য আদালতে জমা দেয় এবং আদালত যদি তাতে মান্যতা দেয়, কোনও সিলমোহর দেয় সঙ্গে সঙ্গে দল সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে।’ তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।
-
মেঘালয়ে বিজেপি নেতার খামার বাড়িতে পতিতালয় চালানোর অভিযোগ, গ্রেফতার ৭৩
জুলাই ২৪, ২০২২ ১৩:২২ভারতের মেঘালয়ে বিজেপি’র সহ-সভাপতি বার্নার্ড এন মারাক ওরফে রিম্পুর খামার বাড়িতে শিশু ও কিশোরীদের আটকে রেখে পতিতালয় চালানোর অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
-
উত্তর প্রদেশের ডাম্পারে পিষ্ট হয়ে ৬ শিবভক্ত নিহত, আহত ১
জুলাই ২৩, ২০২২ ১৪:০৮ভারতের উত্তর প্রদেশের হাথরস জেলায় একটি অনিয়ন্ত্রিত ডাম্পার কাঁওয়াড় তীর্থযাত্রীদের পিষ্ট করায় ৬ জন শিবভক্ত নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন।
-
পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থকে গ্রেফতার করল ‘ইডি’, রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন
জুলাই ২৩, ২০২২ ১৩:৫৩ভারতের পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন বা ‘এসএসসি’ মামলায় দুর্নীতির অভিযোগে তৃণমূলের মহাসচিব, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ (শনিবার) ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
-
জনসংখ্যা বিল পাস হলে আমরা ‘বিশ্বগুরু’ হতে পারব: রবি কিষাণ
জুলাই ২৩, ২০২২ ০৭:৩৬ভারতে বিজেপি এমপি রবি কিষাণ বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনা হলেই আমরা ‘বিশ্বগুরু’ হতে পারব। জনসংখ্যা নিয়ন্ত্রণে আনা খুবই জরুরি। তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন।
-
বাংলায় বিজেপির শক্তি ‘ইডি’, প্রতিহিংসার রাজনীতি করছে : ফিরহাদ হাকিম
জুলাই ২২, ২০২২ ১৫:০৪ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র তৎপরতা প্রসঙ্গে বলেছেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন।