-
লোকসভা নির্বাচনের পর ‘ইন্ডিয়া’ জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক হবে: মমতা
ডিসেম্বর ১৮, ২০২৩ ১৫:৫৭ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য এখন থেকে তৎপরতা শুরু করেছে বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (I.N.D.I.A)। ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস সম্প্রতি ৫টি রাজ্যের নির্বাচনে আশানুরূপ ফল না করায় ‘ইন্ডিয়া’ জোটের শরিকরা তাদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছে।
-
অধীর রঞ্জন চৌধুরীসহ ৩৩ জন বিরোধী এমপিকে সাসপেন্ড
ডিসেম্বর ১৮, ২০২৩ ১৫:০৭ভারতীয় সংসদে নিরাপত্তা ইস্যুতে বিরোধীরা হট্টগোল সৃষ্টি করায় প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরীসহ ৩৩ জন বিরোধী দলীয় এমপিকে সাসপেন্ড করা হয়েছে।
-
কে, কী খাবে তাও ঠিক করে দেবে বিজেপি! : মমতা বন্দ্যোপাধ্যায়
ডিসেম্বর ১৭, ২০২৩ ১৫:৪৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, মানুষের স্বাধীনতা বলে কিছু থাকছে না। কে, কী খাবে তাও ঠিক করে দেওয়া হচ্ছে!
-
ভারতে এই প্রথম কেন্দ্রীয় সরকার ও ১৫টি রাজ্যে একজনও মুসলিম মন্ত্রী নেই
ডিসেম্বর ১৭, ২০২৩ ১৪:৫৭সম্প্রতি ভারতের ৫টি রাজ্যে নির্বাচনের পর সরকার গঠনের যে প্রক্রিয়া চলছে তাতে মুসলিমদের অংশীদারিত্ব নিশ্চিত বলে মনে হচ্ছে না। কংগ্রেসশাসিত তেলেঙ্গানায় মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছে। কিন্তু সেখানে একজন মুসলিমকেও মন্ত্রী করেনি কংগ্রেস। বিজেপিশাসিত মধ্য প্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়েও মুসলমানদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা শূন্য। কারণ, তিনটি রাজ্যেই বিজেপির প্রতীকে জেতা কোনও মুসলিম বিধায়ক নেই।
-
পশ্চিমবঙ্গে উগ্রপন্থী কার্যকলাপের অভিযোগে সোচ্চার দিলীপ-শুভেন্দু, পাল্টা জবাব কুণালের
ডিসেম্বর ১৬, ২০২৩ ১৪:৫২পশ্চিমবঙ্গে উগ্রপন্থী কার্যকলাপের অভিযোগে রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ এমপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
-
সংসদে নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফাসহ ৩ দফা দাবি তৃণমূলের
ডিসেম্বর ১৬, ২০২৩ ১৪:২০ভারতীয় সংসদে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফাসহ ৩ দফা দাবি জানিয়েছে। আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ ওই দাবি জানান।
-
অসমে সেনা ছাউনির কাছে বিস্ফোরণ, তদন্ত শুরু, এক মাসের মধ্যে তৃতীয় ঘটনা
ডিসেম্বর ১৫, ২০২৩ ১৪:৪২ভারতে বিজেপিশাসিত অসমের জোরহাটে সেনা ছাউনির কাছে বিস্ফোরণ হয়েছে। ওই বিস্ফোরণের তীব্রতা ছিল কম। ওই ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, এটি ছিল এক মাসের মধ্যে সেনা ক্যাম্পের কাছে তৃতীয় বিস্ফোরণের ঘটনা।
-
অসমে ১২৮১টি মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তন, পাল্টে গেল নামও!
ডিসেম্বর ১৫, ২০২৩ ১৪:৩০বিজেপিশাসিত অসমে ১২৮১টি মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। পাল্টে দেওয়া হয়েছে তাদের পুরোনো নামও।
-
মথুরার শাহী ঈদগাহ মসজিদ চত্বরে প্রত্নতাত্ত্বিক জরিপের অনুমোদন দিল ইলাহাবাদ হাই কোর্ট
ডিসেম্বর ১৪, ২০২৩ ১৫:২৩উত্তর প্রদেশের ইলাহাবাদ হাইকোর্ট মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহী ঈদগাহ কমপ্লেক্সে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের (এএসআই) অনুমোদন দিয়েছে।
-
সংসদে নিরাপত্তা ইস্যুতে ব্যাপক তোলপাড়; বিরোধীদের হট্টগোল, অধিবেশন মুলতুবি
ডিসেম্বর ১৪, ২০২৩ ১১:২৪ভারতীয় সংসদে নিরাপত্তা ইস্যুতে আজ বিরোধী এমপি’রা ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছেন। ওই ঘটনার জেরে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি ডেরেক ও'ব্রায়েনকে সংসদের শীতকালীন অধিবেশনের বাকি অংশ থেকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে রাজ্যসভার কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, ডেরেক ও'ব্রায়েন সংসদে নিরাপত্তা ত্রুটি নিয়ে আলোচনার দাবি জানাচ্ছিলেন।