-
ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬৭ লাখ, মৃত ৮১৬
অক্টোবর ১২, ২০২০ ১১:৫২ভারতে ২৪ ঘণ্টায় মারণব্যাধি করোনাভাইরাসে ৬৬ হাজার ৭৩২ জন আক্রান্ত হয়েছেন। একইসময়ে ৮১৬ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে ৭১ লাখ ২০ হাজার ৫৩৮ জন সংক্রমিত হলেন। মোট মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৯ হাজার ১৫০ জনে পৌঁছেছে। গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে- বাবুল সুপ্রিয়: পাল্টা কটাক্ষ সৌগত রায়ের
অক্টোবর ১১, ২০২০ ১৭:৪০ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয় বলেছেন, যেরকম পরিস্থিতিতে কোনও রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ বা রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, পশ্চিমবঙ্গে সেই সমস্ত পরিস্থিতিই বর্তমান রয়েছে। আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল, মৃত ১ লাখ ৮ হাজারের বেশি
অক্টোবর ১১, ২০২০ ০৮:৫১ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জনে পৌঁছেছে। দেশে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
অসম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ‘মোগল আক্রমণ’ প্রতিহত করতে বললেন সর্বানন্দ, তীব্র প্রতিক্রিয়া
অক্টোবর ১০, ২০২০ ১৬:৪৩ভারতের বিজেপিশাসিত অসমে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘মোগল আক্রমণ’ প্রতিহত করার ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। অন্যদিকে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও পূর্তমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা আসন্ন নির্বাচনকে ৬৫ শতাংশ বনাম ৩৫ শতাংশের লড়াই বলে মন্তব্য করেছেন। গতকাল (শুক্রবার) পাঞ্জাবাড়িতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে তারা এ ধরণের মন্তব্য করেন।
-
কাশ্মীরে সংঘর্ষে ২ গেরিলা নিহত, সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি
অক্টোবর ১০, ২০২০ ০৮:৪৪ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। গতকাল (শুক্রবার) দিবাগত গভীর রাত থেকে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় উভয়পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শেষে আজ (শনিবার) দুই গেরিলার মৃত্যু হয়।
-
এমন দিনও আসবে যখন মুসলিমকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে: বিহার নির্বাচন প্রসঙ্গে ওয়াইসি
অক্টোবর ০৯, ২০২০ ১৫:২৭ভারতের মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে বলেছেন, ‘এমন দিনও আসবে যখন কোনও মুসলিমকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে।’ গতকাল (বৃহস্পতিবার) ওয়াইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেছেন।
-
অসমে সরকারি মাদ্রাসা বন্ধ হলে ক্ষমতায় এলে সব খুলে দেওয়া হবে : মাওলানা বদরউদ্দিন আজমল
অক্টোবর ০৯, ২০২০ ১৪:১৩ভারতের বিজেপিশাসিত অসমে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত হয়েছে। গত ৭ অক্টোবর (বুধবার) রাজ্যের মধ্য শিক্ষা বিভাগের উপসচিব এস এন দাস মধ্য শিক্ষা বিভাগের ডিরেক্টরের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন, রাজ্যের সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ১৪৮ জন চুক্তিভিত্তিক মাদ্রাসা শিক্ষককে মধ্য শিক্ষার অধীনস্থ সাধারণ স্কুলগুলোতে বদলি করা হবে।
-
তিস্তা চুক্তির বিষয়ে আরও অপেক্ষা করতে হবে: ভারতীয় হাইকমিশনার
অক্টোবর ০৮, ২০২০ ২১:২৯ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে আরও অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
-
বিজেপি’র ‘নবান্ন’ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
অক্টোবর ০৮, ২০২০ ১৬:১৮ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে রাজ্য সচিবালয় ‘নবান্ন’ অভিযানকে কেন্দ্র করে রাজধানী কোলকাতা ও হাওড়ায় ব্যাপক গোলযোগ ও অশান্তির সৃষ্টি হয়েছে। রাজ্যে শিল্প, কর্মসংস্থান, আইনশৃঙ্খলাসহ একাধিক ইস্যুতে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আজ ‘নবান্ন’ অভিযানের ডাক দেওয়া হয়।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ছাড়িয়েছে, সংক্রমণ মুক্ত ৫৮ লাখ
অক্টোবর ০৮, ২০২০ ১২:০৫ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৮ লাখেরও বেশি রোগী। এ পর্যন্ত মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৬৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৮ লাখ ২৭ হাজার ৭০৪ জন। মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৫২৬ জন করোনা রোগী।