-
জম্মু-কাশ্মীরে নিজের গুলিতে সিআরপিএফ কর্মকর্তার আত্মহত্যা
সেপ্টেম্বর ০২, ২০২০ ১৯:২৫ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় মোতায়েন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অমৃত ভরদ্বাজ (৫২) নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
-
জম্মু-কাশ্মীরে পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত
সেপ্টেম্বর ০২, ২০২০ ১৬:০৭জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে রাজেশ কুমার (৪১) নামে এক ভারতীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ (বুধবার) পাক বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় ওই কর্মকর্তা প্রাণ হারান। কাশ্মীরে এনিয়ে বিগত ৪ দিনের মধ্যে দু’জন সেনা কর্মকর্তা পাক বাহিনীর গুলিবর্ষণের ফলে নিহত হলেন।
-
চীনের সঙ্গে উত্তেজনা: সীমান্তে সতর্কতা বৃদ্ধির নির্দেশ ভারতের, অতিরিক্ত সেনা প্রেরণ
সেপ্টেম্বর ০২, ২০২০ ০৮:০৮ভারত-চীন চলমান সীমান্ত সংঘাত ও উত্তেজনার মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারত-নেপাল সীমান্ত এবং উত্তরাখণ্ড ও সিকিমের ত্রি-সংযোগ অঞ্চলগুলোতে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। দেশের সীমান্ত রক্ষাকারী সমস্ত বাহিনীকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে এবং এসব এলাকায় মোতায়েনের জন্য অতিরিক্ত জওয়ান পাঠানো হয়েছে। আজ (বুধবার) হিন্দি এনডিটিভি ওয়াবসাইটে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
ভারত-চীন সীমান্ত সংঘাতের মধ্যে ভারতের উদ্দেশ্যে চীনা হুঁশিয়ারি
সেপ্টেম্বর ০১, ২০২০ ১৬:১৮ভারত-চীন চলমান সীমান্ত সংঘাতের মধ্যে ভারতের উদ্দেশ্যে চীনা হুঁশিয়ারি প্রকাশ্যে এসেছে। চীনা সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসে প্রকাশ, চীন বলেছে, ভারত যদি চীনের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় তাহলে চীনের কাছে ভারতের চেয়ে অনেক উপকরণ ও ক্ষমতা রয়েছে। ভারত যদি সামরিক শোডাউন করতে চায় তাহলে পিএলএ ১৯৬২ সালের চেয়ে ভারতীয় সেনাবাহিনীকে আরও মারাত্মক ক্ষতির সম্মুখীন করতে বাধ্য হবে।
-
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ছুঁইছুঁই, মৃত ৬৫,২৮৮
সেপ্টেম্বর ০১, ২০২০ ০৮:১৫ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬ লাখ ৯১ হাজার ১৬৬ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মোট ৬৫ হাজার ২৮৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
ভারত-চীন সীমান্তে চীনা বাহিনীর আগ্রাসন, কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার কংগ্রেস
আগস্ট ৩১, ২০২০ ১৫:০২ভারত-চীন সীমান্তে চলমান উত্তেজনারের মধ্যে ফের চীনা বাহিনীর আগ্রাসনের খবর প্রকাশ্যে এসেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে প্রধান বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র সমালোচনা ও কটাক্ষ করা হয়েছে।
-
ভারতে করোনায় একদিনে ৭৮ হাজারের বেশি আক্রান্ত, মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে
আগস্ট ৩১, ২০২০ ০৯:৩৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে ৭৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৫১২ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৯৭১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
-
বিজেপিকে ‘অসভ্য, বর্বর ও ধাপ্পাবাজের দল’ বললেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী
আগস্ট ৩০, ২০২০ ১৯:৪২ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, বিজেপি মানুষের পাশে দাঁড়ায় না, ওঁরা প্রবঞ্চক ও ধাপ্পাবাজের দল!
-
জম্মু-কাশ্মীরে আশুরার জুলুস, পুলিশের হামলা: নিষেধাজ্ঞার কারণে পশ্চিমবঙ্গেও মিছিল হয়নি
আগস্ট ৩০, ২০২০ ১৫:৩৯জম্মু-কাশ্মীরে আশুরার জুলুসে পুলিশ পেলেটগানের ছররা গুলি নিক্ষেপ করলে কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। আজ (রোববার) হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইট সূত্রে প্রকাশ, শ্রীনগরে প্রশাসনের অনুমতি ছাড়াই জুলুস বের করা হলে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি পেলেট গান ব্যবহার করে।
-
জম্মু-কাশ্মীরে ৩৬ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ গেরিলা ও কর্মকর্তাসহ ৩ জওয়ান নিহত
আগস্ট ৩০, ২০২০ ১২:১৭জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৬ ঘণ্টায় ১০ গেরিলা ও নিরাপত্তা বাহিনীর ২ জওয়ান নিহত হয়েছেন। অন্যদিকে, আজ (রোববার) নৌসেরা সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিতে রাজিন্দার সিং নামে সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নিহত হয়েছেন।