-
কাশ্মীরে আশুরার শোকানুষ্ঠানে পুলিশের গুলি; বহু আহত
আগস্ট ৩০, ২০২০ ১১:২৪ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ইমাম হোসেন (আ.)'র শাহাদাৎ বার্ষিকীর শোকানুষ্ঠানে পুলিশের হামলা অব্যাহত রয়েছে। আজ রোববারও আশুরার শোকানুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এর আগে গতকাল আয়োজিত শোক মিছিলে টিয়ার শেল ও ছররা গুলি ছুড়েছে পুলিশ।
-
উত্তর ২৪ পরগনায় বিজেপি’র কোন্দল প্রকাশ্যে, জেলা সভাপতির অপসারণ চেয়ে স্মারকলিপি
আগস্ট ২৯, ২০২০ ১৫:২৮ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপি’র জেলা সভাপতি শঙ্কর চ্যটার্জির অপসারণ চেয়ে বনগাঁ কেন্দ্রের বিজেপি এমপি’র কাছে স্মারকলিপি দিলেন দলীয় নেতা-কর্মীরা। আজ (শনিবার) ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি’র অভ্যন্তরীণ কলহ প্রকাশ্যে এসে পড়েছে।
-
বিহারের ভাগলপুরে আশুরার মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে পাথর নিক্ষেপের অভিযোগ
আগস্ট ২৯, ২০২০ ১২:১০ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে আশুরার তাজিয়া মিছিল বের করাকে কেন্দ্র করে গোলযোগ সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের নিষেধ সত্ত্বেও ওই মিছিল বের করা হয় বলে অভিযোগ। পুলিশের একটি দল এতে বাধা দিতে গেলে ইট-পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। আজ (শনিবার) হিন্দি জি নিউজ ওই তথ্য জানিয়েছে।
-
ভারতে করোনা পরিস্থিতিতে ‘নিট’ ও ‘জেইই’ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন
আগস্ট ২৮, ২০২০ ১৫:৪৩ভারতে করোনা পরিস্থিতি চলায় ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (জেইই) পিছিয়ে দেওয়ার দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে।
-
ভারতে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড, আক্রান্ত ৭৭,২৬৬, মৃত্যু ১,০৫৭
আগস্ট ২৮, ২০২০ ০৮:১৫ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে নয়া রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৭ হাজার ২৬৬ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। একদিনে আক্রান্তের নিরিখে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যা। একইসময়ে ১ হাজার ৫৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে।
-
জম্মু-কাশ্মীরে মহররমের শোকানুষ্ঠানে ‘আজাদির স্লোগান’: এফআইআর দায়ের, গ্রেফতার ২
আগস্ট ২৭, ২০২০ ১৯:০৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মহররমের শোকানুষ্ঠানে স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে ‘বেআইনি ক্রিয়াকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ) অনুযায়ী এফআইআর করেছে এবং দুই জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীনগরের উপকণ্ঠে মহররমের এক অনুষ্ঠান চলাকালীন সময়ে ‘আজাদি’র স্লোগান দেওয়ার অভিযোগ করা হয়েছে।
-
ভারতে আশুরার তাজিয়া মিছিলের অনুমতি দিল না সুপ্রিম কোর্ট
আগস্ট ২৭, ২০২০ ১৬:১৫ভারতে করোনা পরিস্থিতির মধ্যে আশুরার তাজিয়া মিছিলের অনুমতি দিলো না সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির সমন্বিত বেঞ্চ আজ (বৃহস্পতিবার) বলেন, ‘সাধারণভাবে গোটাদেশ জুড়ে মহররমের শোভাযাত্রার জন্য অভিন্ন অনুমতি দেওয়া সম্ভব নয়। কারণ, সেক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৬০,৪৭২
আগস্ট ২৭, ২০২০ ১০:৪৯ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ লাখ ১০ হাজার ২৩৪ জনে পৌঁছেছে। মারা গেছেন ৬০ হাজার ৪৭২ জন। আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে। এদিকে, করোনা সংক্রমণ রুখতে আজ পশ্চিমবঙ্গে সর্বাত্মক লকডাউন চলছে।
-
কংগ্রেস-ইউডিএফ সম্ভাব্য মিত্রতায় শঙ্কিত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবোল-তাবোল বকছেন: রিপুন বরা
আগস্ট ২৬, ২০২০ ১৫:১৭ভারতের বিজেপিশাসিত অসমে কংগ্রেসের সভাপতি রিপুন বরা বলেছেন, কংগ্রেস-এআইইউডিএফ সম্ভাব্য মিত্রতায় শঙ্কিত হয়ে অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আবোল-তাবোল বকছেন। গতকাল (মঙ্গলবার) তিনি এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন।
-
ভারতে করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১,০৫৯ জনের মৃত্যু, পাঞ্জাবে মন্ত্রী ও বিধায়ক আক্রান্ত
আগস্ট ২৬, ২০২০ ০৮:৩৩ভারতের পাঞ্জাবের একজন মন্ত্রী এবং দুই বিধায়ক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগামী ২৮ আগস্ট (শুক্রবার) রাজ্য বিধানসভার একদিনের অধিবেশন অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগেই মন্ত্রী ও বিধায়কদের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এলো। এ নিয়ে রাজ্যের ৪ মন্ত্রী করোনা সংক্রমিত হলেন।