ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৬০,৪৭২
https://parstoday.ir/bn/news/india-i82582-ভারতে_করোনা_আক্রান্তের_সংখ্যা_৩৩_লাখ_ছাড়িয়েছে_মৃতের_সংখ্যা_বেড়ে_৬০_৪৭২
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ লাখ ১০ হাজার ২৩৪ জনে পৌঁছেছে। মারা গেছেন ৬০ হাজার ৪৭২ জন। আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে। এদিকে, করোনা সংক্রমণ রুখতে আজ পশ্চিমবঙ্গে সর্বাত্মক লকডাউন চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০২০ ১০:৪৯ Asia/Dhaka
  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৬০,৪৭২

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ লাখ ১০ হাজার ২৩৪ জনে পৌঁছেছে। মারা গেছেন ৬০ হাজার ৪৭২ জন। আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে। এদিকে, করোনা সংক্রমণ রুখতে আজ পশ্চিমবঙ্গে সর্বাত্মক লকডাউন চলছে।

সরকারি সূত্রে প্রকাশ, দেশে গত ২৪ ঘণ্টায় ৭৫ হাজার ৭৬০ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন। একদিনে আক্রান্তের সংখ্যার নিরিখে এটিই এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। একইসময়ে ১ হাজার ২৩ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকার পরে ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৫ হাজার ৯৯১ জন।

করোনায় মৃত্যু হার কমে ১.৮২ শতাংশ হয়েছে। সক্রিয় রোগী যাদের চিকিৎসা চলছে সেই সংখ্যা কমে ২২ শতাংশ হয়েছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৬.২৪ শতাংশে। 

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) তথ্যে প্রকাশ, গতকাল ২৬ আগস্ট (বুধবার) পর্যন্ত করোনাভাইরাসের মোট ৩ কোটি ৮৫ লাখ ৭৬ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গতকাল ৯ লাখ ২৪ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভারতে করোনা সংক্রমণের প্রথমদিকে ১ লাখ আক্রান্তের সংখ্যা পৌঁছাতে ১১০ দিন সময় লেগেছিল। গত ১৯ মে এই সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১৩৯। কিন্তু বর্তমানে দ্রুতগতিতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাত্র ১/২ দিনেই আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছে যাচ্ছে। ১১০ দিনে ১ লাখ আক্রান্ত হলেও পরবর্তী ১০০ দিনে অর্থাৎ মোট ২১০ দিনে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখে পৌঁছেছে।  

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/ ২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।