জম্মু-কাশ্মীরে মহররমের শোকানুষ্ঠানে ‘আজাদির স্লোগান’: এফআইআর দায়ের, গ্রেফতার ২
https://parstoday.ir/bn/news/india-i82600-জম্মু_কাশ্মীরে_মহররমের_শোকানুষ্ঠানে_আজাদির_স্লোগান’_এফআইআর_দায়ের_গ্রেফতার_২
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মহররমের শোকানুষ্ঠানে স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে ‘বেআইনি ক্রিয়াকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ) অনুযায়ী এফআইআর করেছে এবং দুই জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীনগরের উপকণ্ঠে মহররমের এক অনুষ্ঠান চলাকালীন সময়ে ‘আজাদি’র স্লোগান দেওয়ার অভিযোগ করা হয়েছে।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৭, ২০২০ ১৯:০৮ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে মহররমের শোক মিছিলে পুলিশের হামলা (ফাইল ফটো)
    জম্মু-কাশ্মীরে মহররমের শোক মিছিলে পুলিশের হামলা (ফাইল ফটো)

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মহররমের শোকানুষ্ঠানে স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে ‘বেআইনি ক্রিয়াকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ) অনুযায়ী এফআইআর করেছে এবং দুই জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীনগরের উপকণ্ঠে মহররমের এক অনুষ্ঠান চলাকালীন সময়ে ‘আজাদি’র স্লোগান দেওয়ার অভিযোগ করা হয়েছে।  

গত (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে কিছু লোক আজাদির স্লোগান দিচ্ছেন বলে দাবি। ভিডিওটি প্রকাশ্যে আসার পরে জম্মু-কাশ্মীর পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে। পুলিশ ওই ঘটনায় যে তিন জনের বিরুদ্ধে এফআইআর করেছে তাদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে।

কাশ্মীর পুলিশের এক মুখপাত্র বলেন, ভিডিওতে মহররমের শোকানুষ্ঠানে অংশগ্রহণকারী কিছু ব্যক্তি আজাদির সমর্থনে স্লোগান দিচ্ছিল। পারিমপোরা থানা এ সংক্রান্ত ভিডিওটি আমলে নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছে।

পুলিশ জানিয়েছে, ওই ভিডিওটি যেখানকার সেখান থেকে প্রধান ইমামবাড়া অনেকটা দূরে। এই জাতীয় স্লোগান দেওয়ার ঘটনার কোনও পুরোনো রেকর্ড নেই। মিছিল চলাকালীন সেখানে কোনও পুলিশও মোতায়েন করা হয়নি এবং এই বিষয়ে কোনও গোয়েন্দা তথ্যও পাওয়া যায়নি। প্রধান ইমামবাড়া থেকে সংশ্লিষ্ট এলাকা দূরে হওয়ার কারণে বাডগামের কিছু যুবক সুযোগের সদ্ব্যবহার করে স্লোগান তুলেছিল বলে দাবি পুলিশের।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।