-
ভারতে করোনায় মৃত ছাড়ালো ৫০ হাজার, মন্ত্রী ও বিধায়কের মৃত্যু
আগস্ট ১৭, ২০২০ ১৫:৩৯ভারতের উত্তর প্রদেশে করোনা আক্রান্ত হয়ে রাজ্যের মন্ত্রী চেতন চৌহান ও পশ্চিমবঙ্গের বিধায়ক সমরেশ দাসের মৃত্যু হয়েছে। তৃণমূল বিধায়ক সমরেশ দাস (৭৭) সল্টলেকের একটি বেসরকারি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (সোমবার) ভোরে তাঁর মৃত্যু হয়।
-
জম্মু-কাশ্মীরে গেরিলা হামালায় নিরাপত্তা বাহিনীর ৩ জওয়ান নিহত
আগস্ট ১৭, ২০২০ ১০:২৬জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় অজ্ঞাত গেরিলা হামালায় নিরাপত্তা বাহিনীর ৩ জওয়ান নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন আধা সামরিক বাহিনী সিআরপিএফ জওয়ান এবং একজন বিশেষ পুলিশ কর্মকর্তা বা এসপিও। আজ (সোমবার) গেরিলারা একটি তল্লাশি চৌকিতে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে জওয়ানরা প্রাণ হারান। এনিয়ে গত এক সপ্তাহের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপরে তৃতীয় হামলা হল।
-
ভারতে বিজেপি-আরএসএস ফেসবুক ও হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করছে: রাহুল গান্ধী
আগস্ট ১৬, ২০২০ ১৫:১৬ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী এমপি বলেছেন, ভারতে বিজেপি-আরএসএস ফেসবুক ও হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করছে। তারা এর মাধ্যমে ভুয়ো সংবাদ ও বিদ্বেষ ছড়ায় এবং এটি ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করে। অবশেষে আমেরিকান গণমাধ্যমে ফেসবুক সম্পর্কে সত্য প্রকাশ পেয়েছে।’
-
ভারতে প্রায় ২৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত, পশ্চিমবঙ্গে ২৪ চিকিৎসকের মৃত্যু
আগস্ট ১৬, ২০২০ ০৬:৪৭ভারতে মারণভাইরাস করোনায় ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জন আক্রান্ত এবং ৪৯ হাজার ৯৮০ জনের মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৪ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।
-
ভারতের দিকে যে চোখ তুলেছে, সেই জবাব পেয়েছে: মোদি
আগস্ট ১৫, ২০২০ ১০:১০ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘ভারত কী পারে তা লাদাখে দেখেছে বিশ্ব। এলওসি অর্থাৎ নিয়ন্ত্রণরেখা থেকে এলএসি অর্থাৎ প্রকৃত নিয়ন্ত্রণরেখা পর্যন্ত যখনই ভারতকে চ্যালেঞ্জ করা হয়েছে, আমাদের জওয়ানরা তার যোগ্য জবাব দিয়েছেন। যে ভাষায় তারা বোঝে, সেই ভাষাতেই তাদের জবাব দেওয়া হয়েছে।’ ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিন আজ (শনিবার)দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ওই মন্তব্য করেন।
-
কাশ্মীরে একমাসে ৫ বিজেপি কর্মী নিহত, বিজেপি ত্যাগ করে রাজনীতি ছাড়ার হিড়িক
আগস্ট ১৫, ২০২০ ০৯:৩৭জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় গত একমাসে ৫ বিজেপি কর্মী নিহত হয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীর উপত্যকায় এখন বিজেপি ত্যাগের হিড়িক পড়েছে। এরইমধ্যে ৪০ জন ব্যক্তি যারা বিজেপির সঙ্গে যুক্ত তাঁরা ইস্তফা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন।
-
জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় ২ পুলিশকর্মী নিহত
আগস্ট ১৪, ২০২০ ১২:৪৪জম্মু-কাশ্মীরের নওগামে গেরিলা হামলায় ২ পুলিশকর্মী নিহত হয়েছেন এবং অন্য এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ (শুক্রবার) আচমকা গেরিলা হামলায় ইশফাক আইয়ুব ও ফাইয়াজ আহমেদ নামে দুই পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁরা মারা যান। আহত পুলিশ সদস্য মুহাম্মাদ আশরাফের অবস্থা স্থিতিশীল বলা হচ্ছে। হতাহত ওই জওয়ানরা আইআরপি ২০ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন।
-
ভারতে করোনা আক্রান্ত সাড়ে ২৪ লাখ, মহারাষ্ট্রে ১০০০ বন্দি ও ২৯২ জেলকর্মী সংক্রমিত
আগস্ট ১৪, ২০২০ ০৯:০৫ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ লাখ ৬১ হাজার ১৯০ জন। এ পর্যন্ত ৪৮ হাজার ৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬৪ হজার ৫৫৩ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ১ হাজার ৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে আইবির সতর্কতা, লালকেল্লায় নিরাপত্তা জোরদার
আগস্ট ১৩, ২০২০ ১৬:০৪ভারতে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি সতর্কতা জারি করেছে। আজ (বৃহস্পতিবার) হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে প্রকাশ, সতর্কবার্তায় বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বাসরত শিখ ফর জাস্টিসের অন্যতম পরামর্শদাতা গুরুবতপন্ত সিং পান্নু ১৪, ১৫ ও ১ ৬ আগস্ট লাল কেল্লায় খালিস্তানি পতাকা উত্তোলনকারী শিখের জন্য ১ লাখ ২৫ হাজার ডলার অনুদানের ঘোষণা দিয়েছে।
-
ভারতের রাম জন্মভূমি ট্রাস্ট্রের প্রধান করোনায় আক্রান্ত, সংক্রমণ ২৪ লাখ ছুঁইছুঁই
আগস্ট ১৩, ২০২০ ১০:২৮ভারতে করোনা আক্রান্ত হলেন রাম জন্মভূমি ট্রাস্ট্রের প্রধান, মোহন্ত নিত্য গোপাল দাস। গত ৫ আগস্ট উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত রাম মন্দিরের ভূমিপুজো ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক মঞ্চে উপস্থিত ছিলেন। ওই মঞ্চে আরও উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের গভর্নর আনন্দি বেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত।