ভারত
  • জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় সিআরপিএফ জওয়ানসহ হতাহত ৪

    জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় সিআরপিএফ জওয়ানসহ হতাহত ৪

    জুলাই ০১, ২০২০ ০৭:৩১

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপোরে আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপরে গেরিলা হামলায় একজন হেড কনস্টেবল নিহত হয়েছেন এবং অন্য দুই জওয়ান আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে এক বেসামরিক ব্যক্তিও গুরুতর আহত হন। নিহত হেড কনস্টেবল ১৭৯ ব্যাটালিয়নের জওয়ান ছিলেন।

  • কেন্দ্রীয় সরকার বাংলায় ৬০ শতাংশ মানুষের রেশন নিয়ে বৈষম্য করছে: মমতা

    কেন্দ্রীয় সরকার বাংলায় ৬০ শতাংশ মানুষের রেশন নিয়ে বৈষম্য করছে: মমতা

    জুন ৩০, ২০২০ ১৫:০৮

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন নিয়ে কেন্দ্রীয় সরকার বৈষম্য করছে বলে অভিযোগ করেছেন। তিনি আজ (মঙ্গলবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এসংক্রান্ত মন্তব্য করেন।

  • ভারতে ৫৯টি চীনা অ্যাপ ব্লক করার নির্দেশ: পেটিএম নিষিদ্ধ করা উচিত- কংগ্রেস

    ভারতে ৫৯টি চীনা অ্যাপ ব্লক করার নির্দেশ: পেটিএম নিষিদ্ধ করা উচিত- কংগ্রেস

    জুন ৩০, ২০২০ ০৩:৫৭

    ভারতের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার পরিপন্থী হওয়ায় ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এগুলোকে ব্লক করার জন্য মোবাইল ফোন নির্মাতা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। 

  • ভারতে একনাগাড়ে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

    ভারতে একনাগাড়ে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

    জুন ২৯, ২০২০ ১০:৪০

    ভারতে একনাগাড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। আজ (সোমবার) কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে দলটির নেতা-কর্মীরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে পেট্রোল এবং ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ, মৃতের সংখ্যা বেড়ে ১৬,৪৭৫

    ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ, মৃতের সংখ্যা বেড়ে ১৬,৪৭৫

    জুন ২৯, ২০২০ ০৮:২৫

    ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৪৭৫। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

  • সাহস থাকলে চীনের নাম উল্লেখ করে হুমকি দিন: মোদির প্রতি অধীর রঞ্জন

    সাহস থাকলে চীনের নাম উল্লেখ করে হুমকি দিন: মোদির প্রতি অধীর রঞ্জন

    জুন ২৯, ২০২০ ০৭:৫৫

    ভারতের লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি চীন ইস্যুতে প্রধানমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ করে বলেছেন, ‘সাহস থাকলে চীনের নাম করে হুমকি দিন মোদিজি। ফাঁকা আওয়াজ দেবেন না। ‘মন কী বাত’ (মনের কথা) ছেড়ে ‘লাদাখ কী বাত’ বলুন। ভিক্ষা না চেয়ে চীনকে তাড়িয়ে জমি ফেরত নিন।’ গতকাল (রোববার) অধীর বাবু ওই মন্তব্য করেছেন।

  • লাদাখে যারা চোখ তুলে তাকিয়েছিল, তাঁরা যোগ্য জবাব পেয়েছে: মোদি

    লাদাখে যারা চোখ তুলে তাকিয়েছিল, তাঁরা যোগ্য জবাব পেয়েছে: মোদি

    জুন ২৮, ২০২০ ১৪:৩৪

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের নাম না করে বলেছেন, লাদাখে যারা চোখ তুলে তাকিয়েছিল, তাঁরা কঠোর জবাব পেয়েছে। ভারত যেমন বন্ধুত্বের মর্যাদা দিতে জানে, তেমনি চোখে চোখ রেখে যোগ্য জবাব দিতে জানে। আমাদের বীর সৈনিকরা দেখিয়ে দিয়েছেন, তাঁরা কখনওই ভারতমাতার গৌরবে আঁচ পড়তে দেবেন না।’

  • ভারতে এই প্রথম একদিনে প্রায় ২০ হাজার মানুষ করোনা আক্রান্ত

    ভারতে এই প্রথম একদিনে প্রায় ২০ হাজার মানুষ করোনা আক্রান্ত

    জুন ২৮, ২০২০ ১০:৫০

    ভারতে এই প্রথম একদিনে প্রায় ২০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে যা সর্বোচ্চ রেকর্ড। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৮৫৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ৪১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

  • বিজেপিকে ‘জোকারের দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী

    বিজেপিকে ‘জোকারের দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী

    জুন ২৭, ২০২০ ১৭:০৯

    ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ‘জোকারের দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আজ (শনিবার) বারাসতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।