-
'প্রধানমন্ত্রী নিশ্চুপ, তিনি আত্মসমর্পণ করেছেন এবং মহামারির সঙ্গে লড়তে অস্বীকার করেছেন'
জুন ২৭, ২০২০ ১১:২৮ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি করোনাভাইরাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নিশ্চুপ, তিনি আত্মসমর্পণ করেছেন এবং মহামারির সঙ্গে লড়তে অস্বীকার করেছেন।’ তিনি আজ (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেছেন।
-
অসমে বন্যায় আড়াই লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, সিআরপিএফ সদর দফতরে পানি
জুন ২৭, ২০২০ ০৭:৩৫ভারতের অসমে বন্যায় আড়াই লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাজনিত কারণে রাজ্যটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। আজ (শনিবার) এনডিটিভি জানিয়েছে, অসমে বন্যার পানি ১৬ জেলায় প্রবেশ করেছে এবং এবং ২ লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
চীনের সঙ্গে উত্তেজনা: রুশ জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে ভারত
জুন ২৭, ২০২০ ০৩:৩০ভারত সরকার মস্কোর কাছ থেকে ‘মিগ-২৯’ ও ‘সুখোই-৩০’ জঙ্গিবিমান কেনার চেষ্টা করছে বলে রাশিয়ার একটি দৈনিক খবর দিয়েছে, চীনের সঙ্গে সীমান্ত-উত্তেজনার মধ্যে নয়াদিল্লি এ প্রচেষ্টা শুরু করেছে বলে জানিয়েছে মস্কো থেকে প্রকাশিত দৈনিক কমেরস্যান্ত।
-
কঠোর জবাবের পরিবর্তে চীনা বাহিনীকে প্রশংসা দিয়েছেন মোদি: গুলাম নবী আজাদ
জুন ২৬, ২০২০ ১২:৫১ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ বলেছেন, ‘আমরা আশা করেছিলাম আমাদের প্রধানমন্ত্রী চীনকে কঠোর জবাব দেবেন। কিন্তু জবাব দেওয়ার পরিবর্তে উনি চীনকে এবং চীনা সেনাবাহিনীকে প্রশংসাপত্র দিয়েছেন যে, তারা ভারতের কোনও সীমানায় ভেতরে প্রবেশই করেনি।’ সম্প্রতি চীনা বাহিনীর হামলায় ২০ ভারতীয় সেনা নিহত হওয়া প্রসঙ্গে তিনি আজ (শুক্রবার) কেন্দ্রীয় সরকারের সমালোচনায় ওই মন্তব্য করেছেন।
-
ভারতে একদিনে করোনায় রেকর্ড ১৭,২৯৬ জন আক্রান্ত, মৃত ৪০৭
জুন ২৬, ২০২০ ১০:৩৬ভারতে আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারণভাইরাস করোনায় রেকর্ডসংখ্যক ১৭ হাজার ২৯৬ জন আক্রান্ত এবং ৪০৭ জনের মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
-
সংঘাত এড়ানোর ব্যর্থতার ফল ভালো হবে না: চীনকে ভারতের হুঁশিয়ারি
জুন ২৬, ২০২০ ০৬:৪৮লাদাখ সীমান্তে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘাত এড়ানোর লক্ষ্যে সম্প্রতি দু’দেশের মধ্যে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়নে ব্যর্থতার ব্যাপারে বেইজিংকে হুঁশিয়ার করে দিয়েছে নয়াদিল্লি। ভারত বলেছে, সীমান্তে চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে তা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে।
-
ভারতে একদিনে করোনা আক্রান্ত প্রায় ১৭ হাজার, মোট মৃত ১৫ হাজার ছুঁইছুঁই
জুন ২৫, ২০২০ ০৮:০১ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৯২২ জন। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ১০৫ জন। একইসময়ে ৪১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯৪ জন।
-
চীনকে ‘বড় ধাক্কা’ দিতে আমদানি পণ্যে চড়া শুল্ক আরোপের পথে ভারত
জুন ২৫, ২০২০ ০৭:৪৬চীন থেকে আমদানি করা কমপক্ষে ৩০০টি পণ্যকে তালিকাভুক্ত করে চড়া আমদানি শুল্ক বসাচ্ছে ভারত। এরইমধ্যে ওই সিদ্ধান্ত কার্যকর করা শুরু হয়ে গেছে।
-
সীমান্ত সুরক্ষিত না থাকায় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকছে: দিলীপ ঘোষ
জুন ২৪, ২০২০ ১৪:০৪ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, সীমান্ত সুরক্ষিত না থাকায় পশ্চিমবঙ্গে হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকছে। তিনি আজ (বুধবার) এক ভার্চুয়াল জনসম্পর্ক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পশ্চিমবঙ্গের বিধায়ক তমোনাশ ঘোষ
জুন ২৪, ২০২০ ১০:৩০ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ (৬০)। আজ (বুধবার)সকালে তিনি মারা যান। বেসরকারি হাসপাতাল অ্যাপেলোতে ভর্তি ছিলেন তিনি। পশ্চিমবঙ্গে এই প্রথম করোনা আক্রান্ত হয়ে কোনও বিধায়কের মৃত্যু হল।